Thursday, May 28, 2026

প্রকাশিত হল আইআইটি গুয়াহাটি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (অ্যাডভান্সড) ফলাফল!

Date:

Share post:

রবিবার ১৮ জুন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT),আইআইটি গুয়াহাটি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (অ্যাডভান্সড) ফলাফল প্রকাশিত হল। মোট ১ লক্ষ ৮৯ হাজার ৭৪৪ জন পরীক্ষার্থী নাম নথিভুক্ত করলেও ১ লক্ষ ৮০ হাজার ৩৭২ জন পরীক্ষায় বসেন। যার মধ্যে ৪৩ হাজার ৭৭৩ জন পাশ করেছেন বলে জানা যাচ্ছে। jeeadv.ac.in ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশিত হয়েছে। হায়দরাবাদ জোন (Hyderabad Zone)থেকে ভাভিলালা চিদবিলাস রেড্ডি (Vavilala Chidvilas Reddy)সর্বভারতীয় (AIR)ক্ষেত্রে প্রথম স্থান অর্জন করেছেন। তিনি ৩৬০ এর মধ্যে ৩৪১ নম্বর পেয়েছেন। মহিলাদের মধ্যে প্রথম হয়েছেন হায়দরাবাদ জোন থেকে নয়াকান্তি নাভা ভাব্যা। তাঁর প্রাপ্ত নম্বর ২৯৮।

৩৬২০৪ জন ছাত্র এবং ৭৫০৯ জন মহিলা ছাত্র জেইই অ্যাডভান্সড ২০২৩ (JEE Advanced 2023) ক্লিয়ার করেছেন বলে জানা যাচ্ছে। এই বছর ৪ জুন পরীক্ষা হয়েছিল। দ্বিতীয় স্থানে তেলেঙ্গানা থেকে রমেশ সূর্য থেজা ( Ramesh Surya Theja), তৃতীয় স্থানে উত্তরপ্রদেশের ঋষি কালরা (Rishi Kalra) এবং হরিয়ানার রাঘব গয়াল (Raghav Goyal) চতুর্থ স্থান অধিকার করেছেন। এনারা সকলেই মেইন এবং অ্যাডভান্সড উভয় ক্ষেত্রেই সফল হয়েছেন। তেলেঙ্গানার বাসিন্দা বিকিনা অভিনব চৌধুরী যিনি JEE অ্যাডভান্সড-এ AIR 7 স্থান অর্জন করেছেন, JEE মেইন-এ ১০০ শতাংশ নম্বর পেয়েছেন তিনি । উত্তরপ্রদেশের মলয় কেদিয়া জেইই মেইনে ১০০ শতাংশ পেয়েছেন এবং জেইই অ্যাডভান্সড-এ এআইআর ৮ র‍্যাঙ্ক করেছেন। তালিকা অনুযায়ী প্রথম ১০ জনের মধ্যে ৬জন প্রার্থী আইআইটি হায়দ্রাবাদ জোন থেকে এবং ২ জন আইআইটি দিল্লি এবং আইআইটি রুরকি জোনের। আজ ১৮ জুন সকাল সাড়ে ৯টায় ফলাফল ঘোষণা করা হয়।

প্রথম দশের তালিকা:

প্রথম: ভাভিলালা চিদবিলাস রেড্ডি
দ্বিতীয়: রমেশ সূর্য থেজা
তৃতীয়: ঋষি কালরা
চতুর্থ: রাঘব গয়াল
পঞ্চম: আড্ডাগাডা ভেঙ্কটা শিভ্রাম
ষষ্ঠ: প্রভাভ খান্ডেলয়াল
সপ্তম: বিকিনা অভিনব চৌধুরী
অস্টম: মলয় কেদিয়া
নবম: নাগিরেড্ডি বালাজি রেড্ডি
দশম: ইয়াকান্তি পানি ভেঙ্কটা মানিধর রেড্ডি

 

Related articles

মন সম্মতি দিচ্ছে না! দলনেত্রীকে চিঠি দিয়ে তৃণমূলের জাতীয় মুখপাত্রের পদ ছাড়লেন শান্তনু

কাকলি ঘোষদস্তিদার, সুশান্ত ঘোষ (Sushanta Ghosh), অরূপ চক্রবর্তীর (Arup Chakrabotry) পরে তালিকা দীর্ঘ হচ্ছে। “আমার মন আর কোনও...

আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান কলকাতায়! ২১ জুন তিলোত্তমায় প্রধানমন্ত্রী

ছাব্বিশের নির্বাচনে রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বড় কর্মসূচি পশ্চিমবঙ্গে। আগামী ২১ জুন (রবিবার)...

বাদুড়িয়ার পুরপ্রধানের পাটখেত থেকে উদ্ধার মোট ২.২৪ কোটি! রাতভর গণনা শেষে জানালো পুলিশ

বাদুড়িয়ায় পাটখেতের মাটি খুঁড়ে উদ্ধার প্রায় ২ কোটির বেশি নগদ! বুধবার সন্ধ্যা থেকে শুরু হয় গণনা। রাতভর একাধিকবার...

আনফলো জল্পনার মধ্যেই মেলোনির ফলো তালিকায় মোদি

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Indian Prime Minister Narendra Modi) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Italian Prime Minister Giorgia Meloni)...