Monday, June 22, 2026

পরিবেশ বাঁচাতে এবার সৌর বিদ্যুতের ব্যবহার করবে মেট্রো

Date:

Share post:

পরিবেশ বাঁচাতে কার্বন নিঃসরণ কমানো নিয়ে একমত বিশেষজ্ঞরা। এই লক্ষ্যে বাড়ছে সোলার বা সৌর বিদ্যুতের ব্যবহার। পরিবেশ বাঁচাতে এবার সৌর বিদ্যুৎ উৎপাদনে নজর দিয়েছে মেট্রো রেলওয়ে। সৌর বিদ্যুৎ উৎপাদনে মেট্রো রেল বিভিন্ন জায়গায় এরই মধ্যে সোলার পাওয়ার প্ল্যান্ট বসিয়েছে।

মেট্রোর পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে মেট্রো সবমিলিয়ে ২১৮৯.৫০ কিলোওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করছে। নর্থ-সাউথ মেট্রোর নোয়াপাড়া, দমদম, মহানায়ক উত্তমকুমার, কবি সুভাষ স্টেশনে এরই মধ্যে সবমিলিয়ে ৬৫৭ কিলোওয়াটের সৌর বিদ্যুৎ উৎপাদনের প্ল্যান্ট বসানো হয়েছে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর সল্টলেক সেক্টর ফাইভ, সেন্ট্রাল পার্ক স্টেশন ও সেন্ট্রাল পার্ক ডিপো মিলিয়ে মোট ১৫১৯ কিলোওয়াটের সৌর বিদ্যুৎ উৎপাদনের প্ল্যান্ট কাজ করছে। এছাড়াও পিপিপি মডেলে মেট্রোর তপন সিনহা মেমোরিয়াল হাসপাতালেও একটি ১৩.৫ কিলোওয়াটের আরও একটি প্ল্যান্ট বসানো হয়েছে। এই প্ল্যান্ট বসানোর জন্য মূলত মেট্রোর নিজস্ব ভবনের ছাদগুলিকে ব্যবহার করা হচ্ছে। সংস্থার আশা, ২০২৩-২৪ সালের শেষে মেট্রোর সৌর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২,৭৯২ কিলোওয়াটে পৌঁছে যাবে। মেট্রোর আশা এই ভাবেই ২০৩০ সালের মধ্যে ভারতীয় রেল কার্বন নিঃসরণে যে নিট জিরো-র যে লক্ষ্যমাত্রা নিয়েছে সেই লক্ষ্যে পৌঁছানো যাবে।

আরও পড়ুন- ‘শূন্য’র ধুতি-পাঞ্জাবিতে সেজে ‘মডেল’ বিচারপতি গঙ্গোপাধ্যায়! তীব্র ক.টাক্ষ তৃণমূলের

Related articles

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...

মুখ্যমন্ত্রীর ‘ঝাড়াই-বাছাই’ বার্তা: কাদের চাকরিতে কোপ!

বাজেটে ভাতা বৃদ্ধি ঘোষণা করলেও সিভিক ভলান্টিয়ার (Civic), ভিলেজ পুলিশ এবং বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...