Wednesday, April 22, 2026

‘শূন্য’র ধুতি-পাঞ্জাবিতে সেজে ‘মডেল’ বিচারপতি গঙ্গোপাধ্যায়! তীব্র ক.টাক্ষ তৃণমূলের

Date:

Share post:

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়- বারবার তাঁকে ঘিরে বিতর্ক। শাসকদল অনেকবারই তাঁকে নিশানা করেছে। তবে, এবার ‘মডেলিং’ করে সোশ্যাল মিডিয়ায় তুমুল শোরগোল ফেলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ধুতি-পাঞ্জাবি পরে একেবার বাঙালি সাজে অবতীর্ণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli)। তবে, এই নিয়ে প্রবল কটাক্ষ করেছে তৃণমূল (TMC)।

বুটিক ‘শূন্য’-এর বিজ্ঞাপনে দেখা যায় ধুতি-পাঞ্জাবিতে সেজে হাজির বিচারপতি গঙ্গোপাধ্যায়। অফহোয়াট ডিজাইনার পঞ্জাবির সঙ্গে লাল পেড়ে অফ হোয়াইট ধুতি। কাঁধে কাজ করা চাদর। সোনালি ফ্রেমের চশমা চোখে কোঁচা হাতে পোজ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। বিভিন্ন সময় তাঁর রায় নিয়ে চর্চা হয়েছে। এজলাসে বসে তাঁর মন্তব্য নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিশানা করেছে শাসকদল। সাম্প্রতিক ঘটনা নিয়ে নিউজ চ্যানেলে সাক্ষাৎকার দেওয়া নিয়েও তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে। সেই সময় বিচারপতি একটি রায়ের উল্লেখ করে তাঁর কাজের সমর্থনে যুক্তি দেন। এবার তাঁর বিজ্ঞাপনী মডেল হওয়া বিষয় নিয়ে সেই কথা উল্লেখ করেন তীব্র কটাক্ষ করেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। নিজের ফেসবুক ওয়ালে তিনি লেখেন,
“বেঙ্গালুরু প্রোটোকলে আছে বিচারপতি তার বিচারাধীন বিষয় নিয়ে সংবাদমাধ্যমে মন্তব্য করতে পারবেন না। কিন্তু বিচারপতি যে ময়ূরপুচ্ছ ধুতি-পাঞ্জাবী-শাল গায়ে জড়িয়ে মডেল হতে পারবেন না এটা নিশ্চিতভাবেই সেই প্রোটোকলে বলা নেই। সম্ভবত ওই প্রোটোকল যারা তৈরি করেছিলেন তারাও কোনোদিন ভাবতে পারেন নি যে কোনো বিচারপতি শেষে বিজ্ঞাপনের মডেল হবেন । বিশেষ দ্রষ্টব্য:- যে ব্রাণ্ডটির বিজ্ঞাপন করেছেন, সেই বুটিকটির নামও শূন্য। কি কিউট, তাই না”।

শুধু বিজ্ঞাপনী মডেলই নয়, শূন্য নিয়েও তীব্র খোঁচা দেয় তৃণমূল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও এই বিষয় নিয়ে টিপ্পনি করেন। বরাবরা বাম ভাবপন্ন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি টুইটে লেখেন, ”অপূর্ব। বিচারপতিরা আর কী কী করেন দেখি। জলি এল এল বির বিচারক সৌরভ শুক্লা যেন মেয়ের জন্য কোন ব্র্যান্ড খুঁজছিলেন…শূন্য শব্দটিও ভাল। শূন্যদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর…. কারা যেন শূন্য??”

একধাপ এগিয়ে তৃণমূলের আইটি সেলে ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য বিজ্ঞাপনটি পোস্ট করে লেখেন, ”Rupa frontline এর বিজ্ঞাপনেও দেখতে চাই…।”

তবে, শুধু রাজনৈতিক নেতারাই নন। এই নিয়ে মন্তব্য করেছেন নেটিজেনরাও। প্রশংসার পাশাপাশি সবারই প্রশ্ন, একজন বিচারপতি কি এই বিজ্ঞাপনী মডেল হতে পারেন! তবে, এর শোরগোলের মধ্যে ‘শূন্য’ বুটিকের তরফে দাবি করা হয়েছে, এটা কোনও বিজ্ঞাপনী প্রচার নয়। অন্য ক্রেতাদের মতোই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদের কালেকশন থেকে এই সেটটি কিনেছিলেন। তিনি নিজেই এটি পরার পর শূন্য-এর সৃষ্টির প্রশংসা করেন এবং এই ছবিটি পাঠান। তাঁর অনুমতি নিয়েই তারা এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

আরও পড়ুন- ৩০ মিনিটে ১২ কেজির সিঙ্গাড়া খেলেই নগদ ৭১ হাজারের জ্যাকপট, কোথায় পাবেন? জানুন

 

 

Related articles

ফায়ার স্টেশন থেকে পোর্টের জমি পুনরুদ্ধার! বড়বাজারের ভোলবদলের কথা মনে করিয়ে দিলেন নেত্রী

বন্দর কর্তৃপক্ষের অধীনে থাকা বড়বাজারের জমি পুনরুদ্ধার থেকে ব্যবসায়ীদের জন্য কমিটি— তৃণমূল জমানায় বড়বাজার এলাকায় উন্নয়নের জোয়ার। মঙ্গলবার...

ড্রাই ডে করল কে? কমিশনের প্রশাসন আর সিইও-র দায় ঠেলাঠেলি!

রাজ্যের প্রশাসনের সব ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে। অথচ কমিশনের নির্দেশ ছাড়া না কি কাজ করছে আবগারি দফতর! রাজ্যে...

ডিএ বৃদ্ধি-প্রকল্প ঘোষণা জুমলা সরকারের ‘নির্বাচনী টোপ’! কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন নেত্রী

বাজেটে কোনও ঘোষণা করেনি কেন্দ্র। ভোটের মুখে বিধি ভেঙে মাতৃশক্তি কার্ড বিলি, আবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ...

তৃণমূল নেত্রীকে কমিশনের নিষেধাজ্ঞা! পতাকা-প্রতীক ছাড়াই আড্ডা মমতার

কখনও হেলিকপ্টার উড়তে বাধা। কখনও সভা করতেই অনুমতি নেই। বাংলার মুখ্যমন্ত্রীর জন্য হরেক নিয়ম লাগু করার জন্যই নির্বাচন...