Monday, June 22, 2026

রাশিয়া-ইউক্রেন যু.দ্ধের আবহে ফের বি.স্ফোরক ভ্লাদিমির পুতিন

Date:

Share post:

দুই দেশের মধ্যে হামলা থামার কোনও লক্ষণ নেই। আর এমন আবহে ফের বিস্ফোরক অভিযোগ করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russia President Vladimir Putin)। সম্প্রতি, আফ্রিকান দেশগুলির সঙ্গে একটি সম্মেলনে যোগ দেন পুতিন। সেখানে তিনি দাবি করেন, দু’দেশের যুদ্ধ চলাকালীন রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তি করেছিল ইউক্রেন (Ukraine)। তবে যাবতীয় নথিপত্রে সই করার পরই সেই চুক্তিপত্র আবর্জনার মধ্যে ফেলে দেন ইউক্রেনের আধিকারিকরা।

শনিবার সেন্ট পিটার্সবার্গে আফ্রিকান দেশগুলির প্রধানদের সঙ্গে একটি বৈঠকে বসেছিলেন পুতিন। সেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, মিশর, জাম্বিয়া, উগান্ডা, কঙ্গো রিপাবলিক ও কমোরো আইল্যান্ডের প্রধানরা। আর সেই বৈঠকেই এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ করলেন পুতিন। যদিও পুতিনের মন্তব্যের এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি ইউক্রেন। পুতিন আরও জানিয়েছেন, দু’দেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার কয়েকমাসের মধ্যেই দু’পক্ষকে শান্তিপূর্ণ সমাধানের কথা জানায় তুরস্ক। পরে শান্তি ফেরানোর উদ্দেশে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে ইস্তানবুলে একটি বৈঠক হয়। পুতিনের দাবি, সেই বৈঠকেই শান্তিচুক্তি সই করে দুই দেশ। ভবিষ্যতে দুই দেশ একে অপরের বিরুদ্ধে কোনওরকম অস্ত্র ব্যবহার করবে না ও নিরাপত্তার সমস্ত বিষয় নিশ্চিত করবে- এই দুটি ছিল চুক্তির মূল কথা। পুতিনের দাবি, দুই দেশের প্রতিনিধিরাই এই চুক্তিতে সই করলেও কথা রাখেনি ইউক্রেন।

এরপরই পুতিনের অভিযোগ, চুক্তিপত্রে সই করার পরেই এই চুক্তিপত্র আবর্জনার মধ্যে ফেলে দেন ইউক্রেনের প্রতিনিধিরা। তবে কেন এমন আচরণ ইউক্রেনের তা অবশ্য খোলসা করে বলেননি পুতিন। তবে পুতিনকে প্রশ্ন করা হয় ২০২২ সালের ঘটনা প্রকাশ করতে রুশ প্রেসিডেন্ট কেন এতদিন সময় নিলেন? এর উত্তরে পুতিন বলেন, ইউক্রেন এই ঘটনাটা প্রকাশ করতে চায়নি। কিন্তু রাশিয়াও কথা দেয়নি যে এই ঘটনা প্রকাশ্যে আসবে না। এই কথা বলে চুক্তিপত্রের একটি খসড়াও দেখান পুতিন। যেখানে ইউক্রেনের প্রতিনিধির সই রয়েছে।

 

 

Related articles

আলিমুদ্দিনের পর শমীকের বাড়িতেও ‘পদ্মশ্রী’ অভিনেতা, ছবি পোস্ট প্রসেনজিতের

বামনেতা বিমান বসুর পর এবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit...

সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে বিস্ফোরণ! কাতারে নিখোঁজ ১৮, আহত ৫৪

কাতারের সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে (Qatar LNG Plant) বিস্ফোরণ! এই ঘটনায় ১৮ জন নিখোঁজ ও ৫৪ জন...

ভেড়া চরানো থেকে বিশ্বকাপের স্বপ্নের পারফরম্যান্স আলিরেজার, সাজঘরে মার্কিনীদের জন্য ইরানের বার্তা

চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2026) জর কাড়ছেন গোলরক্ষকরা। বেলজিয়ামের বিরুদ্ধে গোলশূন্য ড্র ইরান(Iran) প্লে অফের আশা জিইয়ে...

বাংলায় গুজরাট মডেল: কলকাতার স্কুলে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন, শুধুই নিরামিষ খাবার? উঠছে প্রশ্ন

এবার কলকাতার স্কুলে মিড-ডে মিলের দায়িত্ব পাবে ইসকন। সোমবার, রাজ্য বাজেটে (WB Budget 2026) এই ঘোষণা করেন অর্থমন্ত্রী...