Monday, April 13, 2026

অ্যাথলেটিক্সের বিশ্ব চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন করলেন মুরলী শ্রীশঙ্কর

Date:

Share post:

অ্যাথলেটিক্সের বিশ্ব চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন করতে সমর্থ হলেন মুরলী শ্রীশঙ্কর। যদিও মাত্র ১ সেন্টিমিটারের জন্য নতুন জাতীয় রেকর্ড গড়তে পারেননি ২৪ বছরের লং জাম্পার।

রবিবার জাতীয় আন্তঃরাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের প্রাথমিক পর্বে প্রথম প্রচেষ্টায় ৮.৪১ মিটার দূরত্ব পেরোলেন শ্রীশঙ্কর।তাঁর এই দুর্দান্ত লাফই তাঁকে পৌঁছে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নশিপে। জেসউইন অলড্রিনের জাতীয় রেকর্ড রয়েছে ৮.৪২ মিটার।আর মাত্র ১ সেন্টিমিটার অতিক্রম করতে পারলেই জাতীয় রেকর্ড স্পর্শ করতে সক্ষম হতেন শ্রীশঙ্কর। বিশ্ব চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন করে রীতিমতো উচ্ছ্বসিত এই তরুণ অ্যাথলিট। শ্রীশঙ্কর বলেছেন, খুব জোরে হাওয়া বইছিল। অল্পের জন্য জাতীয় রেকর্ড ছুঁতে পারিনি। কিন্তু এই পারফরম্যান্সে আমি খুশি।বেশ ভাল ছন্দে রয়েছেন তিনি।দিন কয়েক আগে প্যারিস ডায়মন্ড লিগে তৃতীয় হয়েছিলেন শ্রীশঙ্কর।

প্রতিযোগিতার প্রাথমিক পর্বে দ্বিতীয় হয়েছেন জাতীয় রেকর্ডের মালিক জেসউইন অলড্রিন।রবিবার অলড্রিনের সেরা লাফ ৭.৮৩ মিটার। তৃতীয় হয়েছেন মহম্মদ আনিস ইয়াহিয়া। তিনি লাফিয়েছেন ৭.৭১ মিটার। শ্রীশঙ্কর, অলড্রিন এবং ইয়াহিয়া-সহ ১২ জন সোমবার ফাইনালে লড়াই করবেন।

প্রসঙ্গত, এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনের জন্য অনন্ত ৭.৯৫ মিটার লাফাতে হবে লং জাম্পারদের। তাই সোমবারের ফাইনালে অলড্রিন, ইয়াহিয়াদের সামনে আরও একটি সুযোগ রয়েছে। সুযোগ রয়েছে বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জনেরও। সে জন্য ফাইনালে তাঁদের অন্তত ৮.২৫ মিটার দূরত্ব অতিক্রম করতে হবে।তাঁরা সেই যোগ্যতা অর্জন করতে পারেন কিনা সেটাই দেখার।

এদিকে শ্রীশঙ্কর বিশ্ব চ্যাম্পিয়নশিপের পাশাপাশি এশিয়ান গেমসে নামার যোগ্যতাও অর্জন করেছেন। তিনি ছাড়াও ডেকাথেলনে তেজস্বী শঙ্কর, হেপ্টাথেলনে স্বপ্না বর্মন, ১০০ মিটার এবং ১০০ মিটার হার্ডলসে জ্যোতি ইয়ারজি আগামী এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন করেছেন।সবমিলিয়ে দেশের অ্যাথলিটরা এই পারফরমেন্স ধরে রাখতে পারলে ভারতের ঝুলিতে ফের আসতে পারে পদক।

Related articles

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...