Tuesday, March 24, 2026

যোগী রাজ্যে ‘জয় শ্রীরাম’ না বলায় মুসলিম যুবককে নৃ*শংস অ*ত্যাচার, মুহূর্তে ভাইরাল ভিডিও

Date:

Share post:

‘জয় শ্রীরাম’ না বলায় মুসলিম যুবককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল যোগী রাজ্যে!জানা গিয়েছে, নিগৃহীত যুবকের বিরুদ্ধে প্রছমে মোবাইল চুরির অভিযোগ আনা হয়। এরপর নৃশংস অত্যাচার চালায় দুষ্কৃতীরা।এলোপাথাড়ি চড়-ঘুষি-লাথি।সেই অত্যাচারের ঘটনা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। সেই ভিডিও মূহূর্তে ভাইরাল হয়। নিগৃহীতের পরিবার থানায় অভিযোগ দায়ের করে।সেই অভিযোগের পরেও নিষ্ক্রিয় ছিল পুলিশ।অভিযোগ, পুলিশ উল্টে হেনস্তা করে ওই যুবককে। দিন দুই পরে অ্যাসিসট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশের সক্রিয়তায় গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে।

গত ১৩ জুনের ওই ঘটনায় উত্তরপ্রদেশের বুলন্দশহরে চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গিয়েছে, গ্রামে বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন সাহিল। সেখানে হঠাৎই হাজির হন তিন যুবক। অভিযোগ, তারা ওই মুসলিম যুবককে জোর করে বাইকে তুলে নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে মোবাইল চুরির অভিযোগ এনে তাঁকে একের পর এক প্রশ্ন করা হয়। যদিও সাহিল জানান, মোবাইল চুরির বিষয়ে তিনি কিছুই জানেন না। উত্তর পছন্দ না হওয়ায় সাহিলকে গাছের সঙ্গে বেধে বেধড়ক মারধর করে তিন যুবক।এরপর যুবকের মাথা মুড়িয়ে দেওয়া হয়। এরপর তাঁকে “জয় শ্রী রাম” বলতে বাধ্য করে ওই তিনজন।

নির্মম অত্যাচারের সেই ভিডিও তিন দুষ্কৃতী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। ভাইরাল হওয়া ভিডিওটিতে নেটিজেনদের একাংশকে ঘটনার তীব্র নিন্দা করতে দেখা যায়। দুষ্কৃতীদের হাত থেকে ছাড়া পেয়ে থানায় অভিযোগ দায়ের করতে যান নিগৃহীত যুবক।কিন্তু সুরাহা দূরঅস্ত, উল্টে অভিযোগকারীকেই হেনস্তা করা হয়।

সাহিলের অভিযোগ, মোবাইল চুরির কেস দিয়ে তাঁকেই গ্রেফতার করে পুলিশ। সাহিলের পরিবারের অভিযোগ, পুলিশ তাঁদের ভয় দেখায়। অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দিতে থাকে। এরপর ১৭ জুন অ্যাসিসট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশের দ্বারস্থ হন পরিবারের লোকজন।প্রমাণ হিসেবে নিগ্রহের ভিডিও দাখিল করা হয। এরপরেই ব্যবস্থা নেয় পুলিশ। গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে। তৃতীয় অভিযুক্তের সন্ধান এখনও পাওয়া যায়নি।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...