Monday, April 13, 2026

একবার ছুঁয়ে দেখা: শনিবার পর্তুগাল ম‍্যাচে রোনাল্ডোকে আলিঙ্গন সমর্থকের, ভাইরাল ভিডিও

Date:

Share post:

শনিবার রাতে পর্তুগালে ইউরো যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামে পর্তুগাল দল। প্রতিপক্ষ ছিল বসনিয়া। সেই ম‍্যাচে বসনিয়াকে ৩-০ গোলে হারায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। এই জয়ের ফলে তিন ম্যাচের সব কটি জিতে ‘জি’ গ্রুপের শীর্ষে পর্তুগিজরা। তবে এই ম‍্যাচে দেখা গেল সমর্থকের ভালোবাসার গল্প। বলা ভালো তাদের পছন্দের তারকা ফুটবলারকে এক ছুঁয়ে দেখার গল্প।

এস্তাদিও দে লুইজ স্টেডিয়ামে তখন দ্বিতীয়ার্ধের খেলা চলছিল। নিরাপত্তাবেষ্টনী পার করে মাঠে ঢুকে পড়েন এক সমর্থক। পর্তুগালের পতাকা হাতে দৌড়ে তাঁর মাঠে ঢোকার সময় সবাই আন্দাজ করে নিয়েছিলেন কি হতে চলেছে। মাঠেই দাঁড়িয়ে মুচকি হাসছিলেন সিআরসেভেন। সেই সমর্থক দৌড়ে যান তাঁর সামনে। গিয়ে প্রথমে মাথা নুইয়ে কুর্নিশ করলেন। তারপর মাথাটা রোনাল্ডোর দুই পায়ের মাঝে মাটিতে রাখেন। ভালোবাসার সেই কুর্নিশেও মন ভরেনি ভক্তটির। এরপর রোনাল্ডোকে পাঁজা করে কোলেও তোলার চেষ্টা করেন তিনি। নিরাপত্তারক্ষীরা ধারেকাছে আসার আগেই রোনাল্ডোর বিখ্যাত ‘সিউ’ গোলের সেলিব্রেশনটা তাঁর সামনেই সেরে নিয়ে দৌড় দেন সেই ভক্ত। যেন বিশ্বজয় করেছেন। স্টেডিয়ামে তখন হাততালির শব্দ।

এখানেই শেষ নয়, মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় দেখা করলেন এক ইউটিউবারের সঙ্গে। একবার তাঁর প্রিয় ফুটবলারকে দেখার জন‍্য অপেক্ষা করছিলেন সেই ইউটিবার। আর সেই দেখে রোনাল্ডো গাড়ি থেকে নেমে দেখা করেন তাঁর সঙ্গে। সেই ইউটিবার যেন কিছুইতে বিশ্বাস করতে পারছিলেন না তাঁর সামনে রোনাল্ডো। দু’জনে একসঙ্গে ছবি তোলার পাশাপাশি করলেন বিখ্যাত ‘সিউ’ গোলের সেলিব্রেশনটাও।

 

View this post on Instagram

 

A post shared by Baby Boy 👶🏾 (@babyboy4everg)

আরও পড়ুন:পিতৃ দিবসে ইস্টবেঙ্গলকে খোঁচা মোহনবাগানের, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়


 

 

Related articles

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...