Saturday, April 4, 2026

মহানগরীতে দুই মা.দক পা.চারকারী গ্রেফ.তার!

Date:

Share post:

শহর কলকাতার বুকে কয়েককোটি টাকার মাদক উদ্ধার করল কলকাতা পুলিশের এসটিএফ (STF)। এম জি রোডের ‘পূরবী’ সিনেমা হলের সামনে থেকে দুই পাচারকারীকে হাতেনাতে ধরেছে কলকাতা পুলিশের এসটিএফ (STF)। ধৃতদের নাম ধনঞ্জয় দেবনাথ ও আহমেদ আলি। ধৃতদের আজ আদালতে পেশ করা হয়।

এসটিএফ সূত্রে খবর, আসাম (Assam) থেকে ব্রাউন সুগার নিয়ে ২ যুবক কলকাতায় আসেন। এম জি রোডের গোপন আস্তানায় থেকে গোটা শহরেই মাদক সরবরাহের পরিকল্পনা ছিল তাঁদের। প্রায় এক কেজি ৯০০ গ্রাম ব্রাউন সুগার (Brown Sugar) উদ্ধার করেছে পুলিশ (Kolkata Police)। গোপন সূত্রে খবর পেয়েই STF-এর এই সাফল্য। জানা যাচ্ছে উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য কয়েক কোটি টাকা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...