Wednesday, February 25, 2026

‘পিস রুম’ খুলে এক্তিয়ার বহির্ভূত কাজ করেননি! মন্তব্য রাজ্যপালের

Date:

Share post:

রাজ্যে ভোট কেন্দ্রীক হিংসার অভিযোগ নথিবদ্ধ করতে রাজভবনে পিস রুম (Peace Room) খুলে এক্তিয়ার বহির্ভূত কোনও কাজ করেননি। সোমবার, রাজভবনের ওই কন্ট্রোল রুম (Control Room) বা পিস রুম পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। তাঁর মতে, নিজের সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন।

এদিন আনন্দ বোস বলেন, রাজ্যপাল হিসেবে তাঁর প্রথম দায়িত্ব সংবিধানকে রক্ষা করা। মানুষের গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করার চেষ্টা করে তিনি সেই দায়িত্বই পালন করছেন। এখনও পর্যন্ত রাজভবনের ওই কন্ট্রোলরুমে ফোন এবং ইমেইল মারফত তিনশোর বেশি অভিযোগ জমা পড়েছে বলে সূত্রের খবর।

এদিন পিসরুম পরিদর্শনের সময় সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। জমা পড়া অভিযোগ দ্রুত নিষ্পত্তি করারও নির্দেশ দেন। তবে সিভি আনন্দের কথায়, “এটা কোনও কন্ট্রোল রুম নয়। এটা হল একটা পিস রুম। এখানে মানুষের অভিযোগ নেওয়া হচ্ছে। ইনস্ট্যান্ট রেমেডি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বহু কেসে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজভবন এমন একটা জায়গা হবে যেখানে মানুষ সমস্যায় পড়লে সমাধানের জন্য আসতে পারবে। ইলেকশন কমিশনের দায়িত্ব ইলেকশন করা কিন্তু ইলেকশন কমিশনারকে নিয়োগ করেন রাজ্যপাল। রাজ্যপাল এক্ষেত্রে কারোর কাজে হস্তক্ষেপ করছেন না। রাজ্যপালের মূল দায়িত্ব হচ্ছে মানুষকে রক্ষা করা। আমি সেই কাজটাই করছি। আমি শাসক এবং শাসিতের মধ্যে সংযোগ স্থাপনের চেষ্টা করছি।”

কিন্তু প্রশ্ন উঠছে আইন-শৃঙ্খলা রাজ্য প্রশাসনের এক্তিয়ারভুক্ত। নির্বাচনের সময় সেটা যায় নির্বাচন কমিশনের অধীনে। সেক্ষেত্রে সমান্তরালভাবে রাজ্যপাল কী করে রাজভবন থেকে এই ধরনের কন্ট্রোল রুম চালাচ্ছেন? রাজ্যপালের এই উদ্যোগকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল (TMC)। দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) তীব্র আক্রমণ করে বলেন, ‘বিরোধীদের চেয়ারম্যান’ হিসেবে কাজ করছে রাজ্যপাল।

আরও পড়ুন- বিসিসিআই এবং নির্বাচকদের একহাত নিলেন বেঙ্গসরকার, বলেন, বোর্ড কাউকেই তৈরি করেনি

 

spot_img

Related articles

সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে...

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...