Monday, April 6, 2026

বিবাহ বহির্ভূত সম্পর্কের জের! বউয়ের উ.সকানিতে গায়ে আ.গুন যুবকের, চা.ঞ্চল্য চৌরঙ্গীতে

Date:

Share post:

বউয়ের উসকানিতে প্রেমিকার সামনেই গায়ে আগুন গিয়ে আত্মহত্যার (Suicide) চেষ্টা এক যুবকের। আর সপ্তাহের প্রথম দিনেই এমন ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে চৌরঙ্গীর (Chowringhee) এক বাণিজ্যিক বহুতলে। পুলিশ সূত্রে খবর, এদিন বেলা সওয়া বারোটা নাগাদ ঘটনাটি ঘটে।

স্থানীয়দের মতে, এদিন ওই বহুতলের দ্বিতীয় তলায় চিৎকার-চেঁচামেচি শুনতে পান তাঁরা। তারপরই গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। দেখা যায় ওই যুবক নিজের গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করছে। আর তাঁর পাশে দাঁড়িয়ে এক মহিলা ও শিশু চিৎকার করে চলেছে। আর বিষয়টি নজরে আসতেই সঙ্গে সঙ্গে আগুন নেভানো হয়। খবর দেওয়া হয় পুলিশকে। আহত যুবককে হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে কেন এমন ঘটল? জানা গিয়েছে, ওই বহুতলে একটি হেয়ার ও নেল আর্টের (Hair and Nail Art) প্রতিষ্ঠান রয়েছে। সেখানে ট্রেনিং দেওয়া হয়। আর সেই প্রতিষ্ঠানে কর্মরত এক তরুণীর সঙ্গে ওই যুবকের সম্পর্ক হয়। যুবক যে বিবাহিত সেকথা ওই তরুণী প্রথমে জানতে পারেননি। কিন্তু পরে আসল সত্য জানতে পারেন তরুণী। আর সেকারণেই ওই যুবককে এড়িয়ে চলতে শুরু করেন। এতেই ক্ষিপ্ত হয়ে যুবক একাধিকবার ওই তরুণীকে হুমকিও দেন। এরপর তরুণী শেক্সপীয়র সরণি থানায় অভিযোগও দায়ের করেন।

সোমবার হেয়ার ও নেল আর্টের প্রতিষ্ঠানের সামনে স্ত্রী ও শিশুকে নিয়ে আসে ওই যুবক। তাঁর স্ত্রীর হাতেই নাকি কেরোসিন তেলের পাত্রটি ছিল। এরপরই বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে স্ত্রীর সঙ্গে যুবকের কথা কাটাকাটি শুরু হয়। কথায় কথায় স্ত্রী যুবককে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগানোর কথা বলেন। তা শুনেই যুবক গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে হাসপাতাল সূত্রে খবর, যুবকের চোট তেমন গুরুতর নয়। খুব শীঘ্রই তাঁকে হাসপাতালে থেকে ছেড়ে দেওয়া হবে।

 

 

Related articles

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...