Saturday, April 4, 2026

নিরাপত্তা চেয়ে শাহকে চিঠি নওশাদের! দ্বারস্থ হাই কোর্টের, কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নকে ঘিরে তাঁর উপর হামলা চালানো হয়েছে। এমনটাই অভিযোগ করে তাঁর নিরাপত্তা ব্যবস্থা করার আর্জি জানিয়ে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন নওশাদ সিদ্দিকি। বলেছিলেন, তাঁকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হোক।

আরও পড়ুনঃ“কেন্দ্রীয় বাহিনী চাওয়ার কাজ আমাদের নয়”! শীর্ষ আদালতে বলল কমিশন, শুনানি মঙ্গলবার

সোমবার সকালেই জানা গেল, নওশাদকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দিতে পারে কেন্দ্র। এখনও পর্যন্ত খবর, এ ব্যাপারে সম্মতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।অন্যদিকে জানা যাচ্ছে নিরাপত্তার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নওশাদ।
এদিকে নওশাদের নিরাপত্তার খবরের প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, সবটাই সাজানো ঘটনা। ভাঙড়ে ওঁর উপরে হামলা হতে পারে মিথ্যা গল্প সাজিয়েছে। তার পর সেই ছুতো দেখিয়ে এখন নওসাদের ওজন বাড়াতে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিতে রাজি হয়েছে বিজেপি সরকার। আসলে বিজেপির সঙ্গে আঁতাত করে ভোট কাটাকাটির খেলায় নেমেছে নওশাদ সিদ্দিকি।
প্রসঙ্গত, গত শুক্রবার নওশাদ সিদ্দিকির একটা হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট সোশাল মিডিয়ায় ‘ফাঁস’ হয়েছিল। ওই স্ক্রিনশটে দেখা গিয়েছিল, একুশের ভোটের সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের সঙ্গে যোগাযোগ রাখতেন নওশাদ। নিত্যানন্দ রাই অমিত শাহর ডেপুটি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়টি নিত্যানন্দ রাইয়ের অধীনেই রয়েছে। অবশ্য অমিত শাহর চূড়ান্ত অনুমতি অবশ্যই প্রয়োজন।অন্যদিকে রাজনৈতিকমহলের দাবি, নওশাদের সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও সখ্যতা রয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...