Sunday, April 5, 2026

খেতে গিয়ে মারপিট! সার্ভিস ট্যাক্স নিয়ে বচসায় জড়াল ক্রেতা-কর্মী

Date:

Share post:

খাওয়ার বিল মেটাতে গিয়ে সার্ভিস ট্যাক্স দেখে ক্ষোভে ফুঁসে ওঠেন ক্রেতা। বিষয়টি নিয়ে রেস্তরাঁর কর্মীদের সঙ্গে বচসায় জড়ান ক্রেতা। বচসা এতটাই বাড়ে যে তা হাতাহাতির পর্যায়ে চলে যায়। রেস্তরাঁয় খেতে গিয়ে উত্তরপ্রদেশের নয়ডায় একটি মারামারিতে জড়াল একটি পরিবার।ঘটনায় এফআইআর দায়ের করেছে দুপক্ষই। ইতিমধ্যেই রেস্তরাঁর তিন কর্মী এবং ওই পরিবারের দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুনঃকেন্দ্রীয় বাহিনী দিয়েই সারা রাজ্যে পঞ্চায়েত ভোট, হাই কোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে

গত রবিবার রাতে নয়ডার একটি মলে ঘুরতে গিয়েছিল একটি পরিবার। পরে সেই সেই মলেরই একটি রেস্তরাঁয় সবাই মিলে রাতের খাওয়া সারেন। বিল হয় ১১,২০৯ টাকা। বিল মিলিয়ে দেখতে গিয়ে ওই পরিবার বুঝতে পারে, বিলের সঙ্গে ১০ শতাংশ অর্থাৎ ৯৭০ টাকা সার্ভিস চার্জ হিসাবে যুক্ত করা হয়েছে। যা দিতে আপত্তি করে পরিবারটি। তা নিয়েই ঝামেলা শুরু হয়। কিছু ক্ষণের মধ্যেই যা হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, পরিবারের এক মহিলাকে মারধর করা হয়েছে। তাঁর মোবাইল ফোন ছুড়ে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ। পাল্টা রেস্তরাঁকর্মীদের অভিযোগ, পরিবারের লোকজন তাঁদেরই উল্টো মারধর করেছেন। এতে একাধিক কর্মী আহতও হয়েছেন। ভাঙচুর চলেছে রেস্তরাঁয়।
দু’পক্ষই সেক্টর ১১৩ থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্তে নেমে দু’পক্ষের মোট পাঁচ জনকে গ্রেফতার করেছে।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...