Thursday, March 19, 2026

ইন্টার মায়ামিতে যোগ দিতে চলেছেন লিও, আমেরিকার ক্লাব থেকে বেতন ছাড়াও কী কী পাচ্ছেন মেসি?

Date:

Share post:

সব জল্পনার অবসান ঘটিয়ে ইন্টার মায়ামিতে যোগ দিতে চলেছেন লিওনেল মেসি। সৌদি আরবের ক্লাব আল হিলালের রেকর্ড প্রস্তাব কিংবা বার্সেলোনার প্রস্তাব সব দূরে সরিয়ে ইন্টার মায়ামিতে যোগ দিতে চলেছেন লিও। আর জানা যাচ্ছে, মেসিকে বেতন হিসাবে বছরে ১২৩১ কোটি টাকা দেবে আমেরিকার এই ক্লাব। সূত্রের খবর, বেতন ছাড়াও ক্লাব থেকে আরও অনেক কিছু পাবেন লিও।

এক রিপোর্ট অনুযায়ী, মেসির চুক্তির মধ্যে বেতন ছাড়া সই করার জন্য আলাদা টাকা এবং ক্লাবের অংশীদারিত্বও দেওয়া হবে মেসিকে। যদিও এখনও ক্লাবের সঙ্গে যুক্ত স্পনসরদের কাছ থেকে মেসি কত টাকা পাবেন তা ঠিক হয়নি। কারণ ইন্টার মায়ামির সঙ্গে স্পনসর হিসাবে যুক্ত রয়েছে অ্যাডিডাস এছাড়াও আরও দুই সংস্থা। অ্যাডিডাসের সঙ্গে মেসির সারা জীবনের চুক্তি রয়েছে। সেই কারণে, স্পনসরের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এছাড়াও জানা যাচ্ছে, মেসির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করতে চাইছে ইন্টার মায়ামি। তবে তাঁর চুক্তিপত্রে ২০২৬ সালের কথা উল্লেখ থাকবে। অর্থাৎ, মেসি চাইলে চুক্তি এক বছর বৃদ্ধি করতে পারেন।

আরও পড়ুন:‘এখনই অবসর নয়’, বললেন সিআরসেভেন


 

 

spot_img

Related articles

মেট্রো সফরে মদ-মাংস নয়, বহন করা যাবে না চারাগাছও! জারি নয়া নিষেধাজ্ঞা

কম সময়ের মধ্যে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে মহানগরীর একটা বড় অংশের ভরসা কলকাতা মেট্রো (Kolkata...

অশ্লীল লিরিক্সে সমালোচনার ঝড়, ক্ষমা চাইলেন ‘সরকে চুনর’ গায়িকা মঙ্গলি

কুরুচিকর ও দ্ব্যর্থবোধক লিরিক্স দিয়ে তৈরি ‘সরকে চুনর' (Sarke Chunar Teri Sarke)গান ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড়। ‘কেডি: দ্য...

আজকের রাশিফল: ১২ রাশির ভাগ্যফল, অর্থ ও কর্মে কার উন্নতি?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা দিককে সূক্ষ্মভাবে প্রভাবিত করছে। কারও জন্য নতুন সম্ভাবনার দরজা খুলছে, কেউ পাচ্ছেন...

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...