Sunday, April 5, 2026

এগারো বছর পর সুখ এল রামচরণের জীবনে! খুশির মেজাজে ‘নাটু নাটু’র নায়ক

Date:

Share post:

বাংলা তথা দেশ জুড়ে যখন রথযাত্রার আনন্দে মাতোয়ারা সবাই, তখনই খুশির খবর পেলেন দক্ষিণী অভিনেতা রামচরণ (South Indian Actor Ram Charan)। স্ত্রী উপাসনার (Upasana) সঙ্গে ১১ বছরের দাম্পত্য জীবনে নানা ভাল মুহূর্ত থাকলেও সন্তান সুখ লাভ হয়নি। অবশেষে মঙ্গলবার সকালেই এল সেই সুখবর। বাবা হলেন রামচরণ (Ram Charan)। কন্যাসন্তান হওয়ায় আনন্দে ভাসছেন দক্ষিণী অভিনেতা(South Indian movie Superstar)। সূত্রের খবর নবজাতিকা এবং মা দুজনেই সুস্থ আছেন।

রাজামৌলির ‘RRR’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে রামচরণ। তেলুগু সিনেমার কিংবদন্তি চিরঞ্জীবীর (Chiranjeevi) ছেলে হলেও নিজের প্রতিভার জোরেই নিজস্ব পরিচিতি তৈরি করেছেন তিনি। বলিউডে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেও কাজ করেছেন। গত বছর ডিসেম্বর মাসে জানা যায়, বাবা-মা হতে চলেছেন দক্ষিণী তারকা রামচরণ ও তাঁর স্ত্রী উপাসনা। গতকাল অর্থাৎ ১৯ জুন হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় রামচরণের স্ত্রী উপাসনাকে। বৃহস্পতিবার সকালেই মিলল সুখবর। দাদু হলেন তারকা চিরঞ্জীবী। পরিবার সূত্রে খবর রামচরণ এবং উপাসনা দুজনেই চান তাদের সন্তান দাদু ঠাকুমার সঙ্গে বেড়ে উঠুক। তাই আপাতত রামচরণের পৈতৃক বাড়িতেই ফিরে যাবেন তাঁরা। প্রিয় অভিনেতার জীবনের এত বড় খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন প্রিয়জন এবং অনুরাগীরা।

 

 

Related articles

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...

তালসারিতে ৩ ধারায় মামলা দায়ের প্রিয়াঙ্কার, মধ্যরাত পর্যন্ত পুলিশের সঙ্গে কথা প্রসেনজিৎ-ঋতুপর্ণাদের

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে তালসারি থানায় তিন ধারায় মামলা দায়ের...