Tuesday, February 24, 2026

মতুয়া ঠাকুরবাড়িতে অ*শান্তির ঘটনায় সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

মতুয়া ঠাকুরবাড়িতে অশান্তির ঘটনায় সিট গঠনের নির্দেশ। ডিজিকে সিট গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের। আদালতে মামলা দায়ের করেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর । সেই মামলার শুনানিতে ই এই নির্দেশ দিল হাইকোর্ট। এফআইআর হিসেবে মামলা গ্রহণ করতে হবে বলে নির্দেশ দেওয়া হল। গ্রেফতার করা হয়েছে যাঁদের, তাঁদের জামিন দেওয়ার নির্দেশও দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার শুনানি চালকালীন আদালত নির্দেশ দেয়, শান্তনুর দায়ের করা মামলায় ডিজিকে সিট গঠন করতে হবে। এডিজি পদমর্যাদার কোনও অফিসারকে তদন্তের দায়িত্ব দিতে হবে। ওই দিন মন্দির এবং চাঁদপাড়া হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহের নির্দেশও দিয়েছে আদালত। তদন্ত কতদূর এগোল, ১৮ জুলাইয়ের মধ্যে তার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ আদালতের।
গত ১১ জুন জনসংযোগ কর্মসূচি ছিল অভিষেকের। সেই কর্মসূচি শুরুর আগে ঠাকুরনগরে মতুয়া ঠাকুরবাড়িতেও যান তিনি। কিন্তিু তিনি পৌঁছনোর আগে থেকেই অশান্তি মাথাচাড়া দেয় ঠাকুরনগরে। তুমুল উত্তেজনা তৈরি হয়। মূল মন্দিরে ঢোকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়। মূল মন্দিরে ঢুকতে না পেরে পাশের মন্দিরে যান অভিষেক।ওই দিন অভিষেক পৌঁছনোর আগেই দফায় দফায় অশান্তি ছড়ায়। অভিষেকের মতুয়াবাড়িতে পুজো দিতে আসা নিয়েও আপত্তি তোলেন শান্তনু। আগে থেকে তাঁর কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ করেন। রথযাত্রা প্রস্তুতিতে প্রচুর সমর্থক এসেছিলেন। কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। সকালের দিকে ঠাকুরবাড়ির নাটমন্দিরে পুলিশকেও সরিয়ে দিতে দেখা গিয়েছিল শান্তনুকে।অভিষেকের সেই সফর ঘিরে সংবাদমাধ্যমেও মুখ খুলেছিলেন শান্তনু। যদিও অভিষেক এবং তাঁর সমর্থকরা কোনও প্ররোচনাতেই পা দেননি।

 

spot_img

Related articles

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...

সারদা-নারদা থেকে সাম্প্রদায়িক উস্কানি! শুভেন্দুর কুকীর্তি নিয়ে ‘চার্জশিট’ প্রকাশ তৃণমূলের

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আক্রমণ শানাতে এবার সরাসরি ‘চার্জশিট’ প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। সারদা-নারদা মামলা থেকে...