Sunday, April 5, 2026

কাতার বিশ্বকাপ আমার স্বপ্ন সফল করেছে, প্রাপ্তির ভাণ্ডার পরিপূর্ণ’, বললেন মেসি

Date:

Share post:

দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপের ট্রফি ঘরে তুলেছে আর্জেন্তিনা। লিওনেল মেসির নেতৃত্বে বিশ্ব জয়ের স্বাদ পেয়েছে নীল-সাদার দল। বিশ্বকাপ ঘরে তুলে জীবনের বৃত্ত পূরণ হয়েছে বলে মনে করছেন লিও। কাঙ্ক্ষিত বিশ্বকাপ হাতে পেয়ে মেসি বলছেন, এখন ফুটবল উপভোগ করে চলছি। কাতার বিশ্বকাপ আমার স্বপ্ন সফল করেছে।

এক সাক্ষাৎকারে মেসি বলেন,” আমি তো ফুটবল জীবনের প্রায় শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। নিজের মনেই ভাবতাম, ফুটবল থেকে যখন অবসর নেব তখন যেন প্রাপ্তির ভাণ্ডার পরিপূর্ণ থাকে। কাতার বিশ্বকাপ আমার সেই স্বপ্ন সফল করেছে। এখন আমিও জোর গলায় বলতে পারি, ক্লাব এবং দেশের হয়ে আমার কাছে সমস্ত খেতাবই রয়েছে। এই মুহূর্তটা আমি প্রতিনিয়ত উপভোগ করি। মাঠে নেমে ফুটবল আরও উপভোগ্য হয়ে উঠেছে।”

এর পাশাপাশি লিও আরও বলেন,” খেলতে খেলতেই অনুভব করেছি মাঠের জয় তার ক্ষুদ্র সীমায় আবদ্ধ নেই, তার সঙ্গে রয়েছে একজন মানুযের জীবনের যাত্রাও। যা প্রত্যেক মুহূর্তে দেয় দারুণ শিক্ষা। আমি সেই শিক্ষা নিয়ে এগিয়েছি।”

আরও পড়ুন:কলকাতা লিগের জন‍্য প্রস্তুতি শুরু মোহনবাগানের

 

 

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...