Thursday, March 19, 2026

চলবে রেললাইন রক্ষণাবেক্ষণের কাজ, ৪৮ ঘণ্টায় পুরীগামী আরও ৪৫ ট্রেন বাতিল

Date:

Share post:

করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনাস্থল বাহানগা বাজার স্টেশনে রেললাইন রক্ষণাবেক্ষণের কারণে রোজই একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করে চলেছে রেল কর্তৃপক্ষ। বুধবার ও বৃহস্পতিবার ২২টি ও ২৩টি অর্থাৎ সব মিলিয়ে ৪৫টি ট্রেন বাতিল করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে দক্ষিণ-পূর্ব রেলের তরফে এই ৪৫টি ট্রেন বাতিলের কথা জানানো হয়েছে। এর মধ্যে আপ ও ডাউনে পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস, শালিমার-হায়দরাবাদ ইস্টকোস্ট এক্সপ্রস, শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস, হাওড়া-পুদুচেরি এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেন রয়েছে। কবে ওই শাখায় ট্রেন বাতিলের ঘটনা বন্ধ হবে তা রেলের তরফে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি। ফলে যাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। মুখ্য জনসংযোগ আধিকারিক আদিতকুমার চৌধুরী জানান, ‘‘বাহানগা স্টেশনে এখনও রেললাইন রক্ষণাবেক্ষণের চলছে। এই কাজ শেষ হলেই সব ট্রেন ফের চলবে।”

আরও পড়ুন- ইন্টার মায়ামিতে যোগ দিতে চলেছেন লিও, আমেরিকার ক্লাব থেকে বেতন ছাড়াও কী কী পাচ্ছেন মেসি?

spot_img

Related articles

আজকের রাশিফল: ১২ রাশির ভাগ্যফল, অর্থ ও কর্মে কার উন্নতি?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা দিককে সূক্ষ্মভাবে প্রভাবিত করছে। কারও জন্য নতুন সম্ভাবনার দরজা খুলছে, কেউ পাচ্ছেন...

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...