Wednesday, March 25, 2026

সৌদি আরবের আল ইত্তিহাদে করিম বেনজেমার সতীর্থ হচ্ছেন এনগোলো কান্তে !

Date:

Share post:

বেশ কিছুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল, এনগোলো কান্তে সৌদি আরবে খেলতে যাচ্ছেন। জল্পনার অবসান, চেলসির ফরাসি মিডফিল্ডারের গন্তব্য সৌদি প্রো–লিগের দল আল ইত্তিহাদ। করিম বেনজেমার সতীর্থ হয়ে কান্তের ইত্তিহাদে যাওয়াটা নিশ্চিত।

যদিও কিছুদিন আগে জানা গিয়েছিল, কান্তের দলে যোগ দেওয়ার প্রক্রিয়া থমকে গেছে স্বাস্থ্যসংক্রান্ত জটিলতার কারণে। ইত্তিহাদ ক্লাব চুক্তি সম্পন্ন করার আগে কান্তের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হতে চেয়েছিল।অনিশ্চয়তার সেই মেঘ অবশেষে কেটে গেল। আল ইত্তিহাদ জানিয়েছে , ২০১৮ বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার সাত বছর চেলসিতে কাটানোর পর তাদের দলে যোগ দিচ্ছেন তিন বছরের চুক্তিতে। কান্তের সঙ্গে চেলসির চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ৩০ জুন।

আল ইত্তিহাদ ক্লাব নিজেদের টুইট বার্তায় জানিয়েছে, ‘মিথ্যা সংবাদে বিশ্বাস করবেন না। এনগোলো কান্তে এখন আমাদের খেলোয়াড়।’ ইত্তিহাদ কিছুদিন আগেই ব্যালন ডি’অর জয়ী রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমাকে দলে নিয়েছে। তাঁকে আনুষ্ঠানিকভাবে পরিচয়ও করিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০১৬ সালে লেস্টার সিটি থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন কান্তে। আগের মরসুমে লেস্টারের ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ে দারুণ অবদান ছিল এই ফরাসি মিডফিল্ডারের। চেলসির হয়ে সবই জিতেছেন তিনি। চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ, এফএ কাপ, প্রিমিয়ার লিগ—সবই। জানা গিয়েছে, আল ইত্তিহাদে বাৎসরিক ৮ কোটি ৬০ লাখ পাউন্ডে! যোগ দিচ্ছেন কান্তে।

সদ্য সমাপ্ত মরসুমের প্রায় পুরোটা সময়ই চোটে কাটিয়েছেন কান্তে। খেলতে পেরেছেন মাত্র ৯টি ম্যাচ। সব টুর্নামেন্ট মিলিয়ে চেলসির জার্সিতে মোট ৩৮টি ম্যাচে খেলতে পারেননি তিনি।
গত জানুয়ারিতে ক্রিস্টিয়ানো রোনাল্ডো সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন। এর পর থেকেই টাকার থলে নিয়ে সৌদি আরবের ক্লাবগুলো তারকা খেলোয়াড়দের পেছনে ছুটছে। আরেক সৌদি ক্লাব আল হিলাল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে প্রায় দলে নিয়েই ফেলেছিল। বছরে ৪০ কোটি ইউরোর প্রস্তাব ছিল তাঁর। কিন্তু তিনি শেষ পর্যন্ত আল হিলালে যোগ না দিয়ে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিকে। মেসি ২০২১ সালে দুই বছরের চুক্তিতে যোগ দিয়েছিলেন পিএসজিতে। বিশ্বকাপের পর তাঁর চুক্তির মেয়াদ বাড়ানোর কথা থাকলেও সেটি হয়নি।

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...