Saturday, March 28, 2026

চিনের নামকরা রেস্তরাঁর ভয়া.বহ বিস্ফো.রণ! ঝল.সে মৃ.ত ৩১

Date:

Share post:

রেস্তরাঁয় গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু হল অন্তত ৩১ জনের। আহত বহু। অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে। চিনের নিংজ়িয়া হুই স্বয়ংশাসিত এলাকার রাজধানী ইনচুয়ানে বিস্ফোরণটি ঘটে বুধবার স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিট নাগাদ।সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ। স্থানীয় সময় ভোর ৪টে নাগাদ উদ্ধারকাজ শেষ হয়।

আরও পড়ুন:রাজ্য নির্বাচন কমিশনারের পদ ছাড়ছেন? কী জানাচ্ছেন রাজীব সিনহা

‘ড্র্যাগন বোট ফেস্টিভ্যাল’ উপলক্ষে একটি নামকরা রেস্তরাঁয় ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। আচমকাই রেস্তরাঁর রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। তাতে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

বিস্ফোরণের পরই উদ্ধারে ছুটে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী। চিনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্রুত উদ্ধারকাজে জোর দেন। আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, আহতদের মধ্যে সাত জনের আঘাত গুরুতর। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। দু’জনের শরীরের বড় অংশ পুড়ে গিয়েছে। দু’জন বিস্ফোরণের পর কাচ বিঁধে আহত হয়েছেন। সকলকেই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসন মনে করছে, মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...