Saturday, March 28, 2026

তৃণমূলের দখলে মোহনপুর গ্রাম পঞ্চায়েত, সবুজ আবিরে বিজয় উৎসব

Date:

Share post:

আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে ত্রিস্তরের একাধিক আসনে জয়লাভ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। এবার গোটা একটা পঞ্চায়েতের দখল নিল তৃণমূল। ভোটের আগেই উত্তর ২৪ পরগনা জেলার মিনাখাঁর মোহনপুর গ্রাম পঞ্চায়েত ঘাসফুল শিবিরের দখলে। ২০১৮ সালের পর এবারও ওই পঞ্চায়েত নিজেদের দখলে নিল তৃণমূল।

জানা গিয়েছে, মোহনপুর পঞ্চায়েতে এবার ১৯টি গ্রামসভার আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিল তৃণমূল। গত, মঙ্গলবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উনিশটির মধ্যে ১৩টি আসনে তৃণমূল ছাড়া আর অন্য কোনও রাজনৈতিক দলের মনোনয়ন জমা পড়েনি। ওই ১৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থীরা। মাত্র ৬টি আসনে ভোট হবে সেখানে। ফলে মোহনপুর গ্রাম পঞ্চায়েতে সংখ্যা গরিষ্ঠতা পেয়ে গিয়েছে তৃণমূল। বোর্ড গঠন এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা।

পাশাপাশি এই গ্রাম পঞ্চায়েতেই রয়েছে তিনটি পঞ্চায়েত সমিতির আসন। তার মধ্যেও দু’টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল। ভোটের আগেই এই জয়লাভের জন্য মোহনপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে প্রার্থীরা সহ তৃণমূল কর্মী-সমর্থকরা সবুজ আবিরে বিজয় উৎসব পালন করেন।

 

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...