Saturday, April 4, 2026

পঞ্চায়েতের আগে এবার উ.ত্তপ্ত পুরুলিয়া, গু.লিবিদ্ধ তৃণমূল নেতা

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এবার উত্তপ্ত পুরুলিয়া। ভর সন্ধ্যেবেলায় আদ্রায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে চালানো হলো গুলি। ঘটনায় গুরুতর জখম হয়ে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছেন আদ্রা (Adra)টাউন তৃণমূল(TMC) সভাপতি ধনঞ্জয় চৌবে। তাঁর নিরাপত্তা রক্ষীও গুলিবিদ্ধ বলে জানা গিয়েছে। এই প্রাণঘাতী হামলায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে।

জানা গিয়েছে, ধনঞ্জয় চৌবে(Dhananjay chaube) আদ্রার পাণ্ডে মার্কেটের কাছে দলীয় কার্যালয়ে বসেছিলেন। তখন আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি চলে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তাঁকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন নিরাপত্তা রক্ষীরাও। লুটিয়ে পড়়েন তাঁরা। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে রঘুনাথপুর (Raghunathpur) সুপার স্পেশ্য়ালিটি হাসপাতালে ভরতি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, গুরুতর আহত ধনঞ্জয় চৌবে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সেমি অটোমেটিক রাইফেল থেকে গুলি ছোঁড়া হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসাবশত এই গুলি চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে খবর, ধনঞ্জয় চৌবে আদ্রা টাউন তৃণমূলের সভাপতি। দলের রাজ্য সাধারণ সম্পাদক স্বপন বেলথরিয়ার ঘনিষ্ঠ। এলাকার দাপুটে নেতা হিসেবেই পরিচিত তিনি। তাঁর উপর এমন হামলায় স্বাভাবিকভাবেই চাঞ্চলও ছড়িয়েছে।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...