Wednesday, June 24, 2026

আজ পাটনায় বিজেপি বিরোধী মেগা বৈঠকে মমতা- অভিষেক!

Date:

Share post:

লক্ষ্য ২০২৪। কেন্দ্রের বিজেপি সরকারকে (BJP Government) ক্ষমতা থেকে উৎখাত করতে চলেছে ২১টি বিজেপি বিরোধী দল আজ বৈঠক করতে চলেছে। বৃহস্পতিবার বিকেলেই পাটনা পৌঁছে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও (Firhad Hakim) । পাটনাতে গতকাল লালুপ্রসাদ যাদব, রাবড়িদেবী, তেজস্বী যাদবের (Tejaswi Yadav) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সেরে মমতা বলেন, “একের বিরুদ্ধে একের লড়াইয়ের লক্ষ্যে একটি যৌথ পরিবারের মতো আমরা একজোট হয়েছি। তবে বৈঠকের পর এই বিষয়ে নির্দিষ্ট ভাবে কিছু বলতে পারব।” আজ বেলা বারোটায় শুরু হবে মেগা মিটিং।

আর কিছুক্ষণের মধ্যেই পাটনায় পৌঁছবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নীতিশ কুমারের বাসভবনেই এই মেগা বৈঠক হবে বলে জানা যাচ্ছে। থাকবেন তেজস্বী যাদব, সীতারাম ইয়ে চুরি, শরদ পাওয়ার, এম কে স্ট্যালিন, উদ্ভব ঠাকরে , অখিলেশ যাদব, মল্লিকার্জুন খাড়গে সহ অন্যান্যরা। ২০২১ সালে পশ্চিমবঙ্গে বিজেপিকে উড়িয়ে দেওয়ার পরে বিরোধী দলগুলির প্রধান মুখ হয়ে উঠেছেন মমতা। অনেকেই মনে করছেন বাংলার মুখ্যমন্ত্রীকে সামনে রেখেই কেন্দ্রে বিরোধী দলগুলি বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে। আম আদমি পার্টি (AAP) এবং কংগ্রেসের মধ্যে কিছু অভ্যন্তরীণ সমস্যা থাকায় আপ আপাতত এই বৈঠকে থাকবে না বলেই মনে করা হচ্ছে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...