Wednesday, June 24, 2026

জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ভাইস চেয়ারম্যান পদে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University of Calcutta) উপাচার্য পদ থেকে সরে যেতে হয়েছিল আদালতের নির্দেশে। বর্তমানে অবশ্য বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান (Political science) বিভাগের অধ্যাপিকা তিনি। এবার সেই সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে (Sonali Chakraborty Bandopadhyay) পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ভাইস চেয়ারম্যানের (vice chairman of West Bengal Joint Entrance Board) দায়িত্ব দেওয়া হল। রাজ্য উচ্চশিক্ষা দফতরের (State Higher Education Department) তরফে বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়েছে।

নতুন পদ পেলেও নতুন করে বেতন কাঠামোতে পরিবর্তন হবে না রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের (Alapan Bandopadhyay) স্ত্রী সোনালীর। রাজ্য উচ্চশিক্ষা দফতরের তরফে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি সোনালি রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ভাইস চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন করতে পারবেন। বর্তমানে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান পদে রয়েছেন মলয়েন্দু সাহা। ইতিমধ্যেই ভাইস চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন সোনালী। নির্দেশিকা বলা হয়েছে উচ্চশিক্ষা দফতরের তরফে পদ সংক্রান্ত নতুন কোনও নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত বা সোনালীর বয়স ৬৫ বছর না হওয়া পর্যন্ত ভাইস চেয়ারম্যানের দায়িত্ব সামলাতে হবে তাঁকে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...