Friday, April 3, 2026

বান্ধবীর কথা শুনে লাল রিঙ্কু, সটান উত্তর কেকেআর ব‍্যাটারের

Date:

Share post:

২০২৩ আইপিএল দেখেছে তরুণ ক্রিকেটারদের উত্থান। যশস্বী জসওয়াল থেকে রিঙ্কু সিং, নিজেদের পারফরম্যান্সে মুগ্ধ করেছে আপামর ক্রিকেটপ্রেমীকে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ পাঁচ বলে পাঁ ছক্কা মেরে রাতারাতি সুপারস্টার হয়ে যান রিঙ্কু। ফিনিশার হিসাবে টি-২০’তে তিনি আপাতত দুনিয়ার অন্যতম সেরার তকমা ছিনিয়ে নিয়েছেন। রিঙ্কু আপাতত হয়ে উঠেছেন দেশের ক্রিকেট মহলের জনপ্রীয়। সেই রিঙ্কুর কোন বান্ধবী আছে কিনা জানতে চাওয়া হলে সটান উত্তর কলকাতা নাইট রাইডার্সের তারকা ব‍্যাটারের।

এক সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন রিঙ্কু। যেখানে রিঙ্কুর সঙ্গেই হাজির ছিলেন জাতীয় দলের প্রাক্তন তারকা মহম্মদ কাইফ। সেই অনুষ্ঠানেই রিঙ্কুকে জিজ্ঞাসা করা হয়, তাঁর বান্ধবী রয়েছে কিনা! সেই সাক্ষাৎকারে রিঙ্কু জবাব দেওয়ার আগেই জবাব দেন কাইফ। ভারতের প্রাক্তন ক্রিকেটার মজা করে বলেন, ইনস্টাগ্রামে নিজের খালি গায়ের ছবি পোস্ট করার পর থেকেই সকলে কার্যত পাগল হয়ে গিয়েছে। আর এরপরেই লজ্জায় লাল হয়ে রিঙ্কু জানিয়ে দেন, তাঁর কোনও বান্ধবী নেই। তিনি এখন সিঙ্গলই রয়েছেন।

২০২৩ আইপিএলে দুরন্ত ফর্মে ছিলেন রিঙ্কু সিং। ১৪ ম্যাচে রিঙ্কুর ব্যাট থেকে বেরিয়েছে ৪৭৪ রান। চারটে অর্ধশতরানও করেন তিনি। সিজনে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ৬৭ নটআউট।

আরও পড়ুন:আগামিকাল কলকাতা লিগে সাদার্নের সামনে DHFC

 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...