Friday, April 3, 2026

গেরুয়া শিবিরে বড়সড় ভাঙন! ব্যান্ডেলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ ৫০ কর্মী সমর্থকের

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগেই গেরুয়া শিবিরে বড়সড় ভাঙন। শনিবার হুগলির (Hoogly) চুঁচুড়া বিধানসভার ব্যান্ডেল (Bandel) এলাকায় প্রায় ৫০ জন কর্মী সমর্থক বিজেপি (BJP) ছেড়ে তৃণমূল কংগ্রেস (TMC) দলে যোগদান করলেন। এদিন বিজেপি কর্মী সমর্থকদের হতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন বিধায়ক অসিত মজুমদার। আর এদিন তৃণমূলে যোগ দিয়েই আসন্ন পঞ্চায়েত তৃণমূল প্রার্থীদের হয়ে জোরকদমে ভোটের প্রচার (Election Campaign) শুরু করেন বিজেপি থেকে তৃণমূল দলে আসা কর্মী সমর্থকরা।

বিধায়ক অসিত মজুমদার (Asit Majumder) বলেন, বিজেপি দলটার বিষয়ে মানুষ সব বুঝে গেছে। তাই ওই দলে আর কেউ থাকতে চাইছে না। সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উন্নয়নের যজ্ঞে সামিল হতে চাইছেন। বিধায়কের আরও অভিযোগ, বিজেপি শুধু মানুষকে ভুল বুঝিয়ে ভোট নিয়েছিল। মানুষের জন্য এরা কিছুই করেনি। বিজেপির কথা মতো কোনও মানুষই তাঁদের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা পায়নি। পাশাপাশি বিজেপি দিন দিন পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে অসুবিধায় ফেলছে। বাংলার মানুষ বিজেপির সব চক্রান্ত বুঝতে পেরেছে। আর সেকারণেই বিজেপিকে আর কেউ বিশ্বাস করছে না। সবাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গেই থাকতে চাইছে।

 

 

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...