Saturday, April 4, 2026

৩৬-এ পা মেসির, বিশ্বজয়ের পর প্রথম জন্মদিন, একনজের মেসির কিছু নজির

Date:

Share post:

আজ ২৪ জুন, আজ আর্জেন্তাইন সুপারস্টার লিওনেল মেসির জন্মদিন। ৩৬ বছরে পা দিলেন নীল-সাদা দলের বর্তমান অধিনায়ক। এবারের জন্মদিনটা একেবারেই আলাদা লিওর কাছে। কারণ ২০২২ সালে ডিসেম্বর মাসে স্বপ্ন পূরণ হয়েছে মেসির। ভালো করে বললে ৩৬ বছরের খরা কাটিয়ে দেশকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপ ঘরে তুলেছেন লিও।  ট্রফি ক্যাবিনেটে জায়গা করে নিয়েছে ফুটবল বিশ্বকাপ। তাই এবারের জন্মদিন যে আর জন্মদিনের তুলনায় আলাদা তা ভালোই জানেন গোটা বিশ্ব।

প্রায় দুই দশক ধরে পেশাদার ফুটবলে দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। বার্সেলোনা, পিএসজি হোক বা আর্জেন্তিনার জাতীয় দল, মেসি মানেই রেকর্ডের ছড়াছড়ি। পিএসজি ছাড়ার পর মেসি এবার সই করতে চলেছেন আমেরিকার ইন্টার মিয়ামিতে। ইতিমধ্যেই সেই কথা ঘোষণা করেছেন সুপারস্টার ফুটবলার। আর মেসির জন্মদিনে দেখে নেওয়া যাক মেসির সেরা সাত রেকর্ড, যা ছোঁয়া কার্যত অসম্ভব অন্য কোনও ফুটবলারের পক্ষে।

এখনও অবধি ক্লাব ফুটবলে মেসি জিতেছেন ৩৪টি ট্রফি। যার মধ্যে বেশিরভাগই বার্সেলোনার হয়ে। কাতার বিশ্বকাপে ৫ বার সেরা ফুটবলারের শিরোপা জিতেছেন মেসি। মাত্র ২৪ বছর বয়সেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ৫০ গোল করার রেকর্ড গড়েছিলেন মেসি। সব গোলই ছিল বার্সেলোনার হয়ে। ভিডিও গেমসের কভারে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে মেসির মুখ। এখনও অবধি ১০টি ভিডিও গেমসের কভারে দেখা গিয়েছে তাঁর মুখ। বার্ষিক আয়ের ক্ষেত্রেও সকলকেই টেক্কা দিয়েছেন মেসি। আল নাসেরে সই করে রোনাল্ডো অনেক টাকা পেলেও, মেসি এখনও আয়ের নিরিখে এগিয়ে। এছাড়াও বার্সেলোনার হয়ে লা লিগায় ৫২০টি ম্যাচ খেলেছেন মেসি। ২০০৪ সাল থেকে ২০২১ সাল অবধি খেলে এই রেকর্ড গড়েন তিনি।

আরও পড়ুন:‘খবর শুনে কেঁদেই ফেলেন বাবা’, ভারতীয় দলে সুযোগ পেয়ে বললেন যশস্বী

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...