Monday, April 13, 2026

পঞ্চায়েত নির্বাচনের আগে ফের উ.ত্তপ্ত দিনহাটা! নির্দল প্রার্থীদের বাড়িতে তাণ্ডব দু.ষ্কৃতীদের

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে ফের উত্তপ্ত দিনহাটা (Dinhata)। পুলিশ সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে গ্রামে ঢুকে লাগাতার বোমাবাজি ও গুলি চালায় দুষ্কৃতীরা। পাশাপাশি একাধিক বাড়িতেও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনের আগে দিনহাটায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আর নির্বাচনের আগে এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

জানা গিয়েছে, দিনহাটা-১ ব্লকের পুঁটিমারি-১ গ্রাম পঞ্চায়েত। তারই অন্তর্গত খারিজা বালাডাঙা গ্রাম। শুক্রবার রাতে সেখানেই একদল দুষ্কৃতী তাণ্ডব চালায় বলে অভিযোগ। এলাকার এক নির্দল প্রার্থীর বাড়ি সহ একাধিক জায়গায় চলে হামলা। পরে খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে।

তবে এলাকাবাসীদের অভিযোগ, কমপক্ষে ২০ টি বোমা পড়েছে এলাকায়। নির্বিচারে চালানো হয়েছে গুলিও। এরপরই একাধিক বাড়িতে শুরু হয় ভাঙচুর। পুলিশের আসার খবর পেয়েই এলাকা ছেড়ে পালায় দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার রাতভর পুলিশ পাড়াতে টহল দেয়। তবে পুলিশ স্থানীয়দের জানিয়েছে, ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য সবসময় সতর্ক থাকবে পুলিশ।

 

 

 

Related articles

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...