Monday, March 23, 2026

একই পরিবারের দুই প্রার্থী! পঞ্চায়েতের ময়দানে শাশুড়ি-বৌমার জোর টক্কর

Date:

Share post:

একই পরিবার থেকে দু’দলের দুই প্রার্থী। শাশুড়ি সিপিএম (CPIM) প্রার্থী আর বৌমা লড়ছেন বিজেপির (BJP) হয়ে। পান্ডুয়ার (Pandua) পোঁটবা গ্রামে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) রীতিমতো জমে উঠেছে শাশুড়ি বৌমার লড়াই। তবে দুজনেই তাঁদের জেতার বিষয়ে আশাবাদী। আগামী ৮ জুলাই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। মনোনয়ন পর্ব শেষ হতেই এলাকায় এলাকায় জোরকদমে শুরু হয়ে গেছে ভোটের প্রচার (Campaign)। পান্ডুয়ার সিমলাগর ভিটাশিন গ্রাম পঞ্চায়েতের পোঁটবা গ্রামের ১১০ নম্বর বুথে বিজেপি প্রার্থী সোনালী মান্ডি প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁর কাকি শাশুড়ি সিপিএম প্রার্থী লক্ষ্মী রানী মান্ডি সঙ্গে।

ঘরের এই রাজনৈতিক লড়াইয়ে কে জয়ী হবে? এই নিয়ে বাড়ছে উত্তেজনা। পোঁটবার ১১০ নম্বর বুথে আলাদা আলাদাভাবে প্রচার সারতে দেখা গেল দুই প্রার্থীকেই। তবে শনিবার বিজেপি প্রার্থী সোনালী মান্ডিকে (Sonali Mandi) ভোট প্রচারে বেরিয়ে শাশুড়ি সিপিআইএম প্রার্থী লক্ষী রানী মান্ডির (Laxmi Rani Mandi) পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা গেল।

সোনালী মাণ্ডি বলেন, রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও পারিবারিকভাবে আমাদের সম্পর্ক ভালো। আমি ওনার কাছে আশীর্বাদ চেয়েছি উনি আশীর্বাদ করেছেন। আমি নিজের জয়ের ব্যাপারে আশাবাদী। কাকি শাশুড়ি লক্ষ্মী রানী মান্ডি বলেন, বৌমা বৌমার মতন লড়বে আমি আমার মতো লড়বো। তবে নিজে জয়ী হলেই তিনি বেশি খুশি হবেন এমনটাই জানালেন লক্ষী মান্ডি। আর এবারের পঞ্চায়েত নির্বাচনে শাশুড়ি বৌমার লড়াই এক অন্য মাত্রা পেয়েছে। তবে রাজনীতির জগতকে কোনওভাবেই ঘরের ভিতরে আনতে নারাজ দুই প্রার্থী। তাঁরা দুজনেই চান যেই জিতুক সেটা শান্তিতেই হোক।

 

 

Related articles

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...

ভোটে নজরদারিতে, স্পর্শকাতর এলাকায় ড্রোন ওড়ানোর ভাবনা কমিশনের

বিধানসভার (2026 election) ভোট ঘোষণার পরেই শীর্ষস্তর থেকে জেলাস্তরের প্রশাসনিক স্তরে ঢালাও রদবদল করেছে কমিশন(Election Commission)। শান্তিপূর্ণ ভোট...

নির্বাচনের মুখে বড় ভাঙন কংগ্রেসে! ভোটের মুখে পদ্ম-শিবিরে নাম লেখালেন সন্তোষ পাঠক

বিধানসভা নির্বাচনের দামামা বাজার পর যখন সব দলই ময়দানে নেমে পড়েছে, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল জাতীয় কংগ্রেস।...