Monday, April 6, 2026

বিহারে কারখানায় গ্যাস লিকে মৃ*ত ১ শ্রমিক, অসুস্থ বহু

Date:

Share post:

বিহারের হাজিপুরের অ্যামোনিয়া গ্যাস লিক করে মর্মান্তিক মৃত্যু এক শ্রমিকের। অসুস্থ অন্তত ৩৫। তাঁরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার সকালে বৈশালী জেলায় একটি দুধের কারখানায় এই ঘটনাটি ঘটে। গ্যাস লিকের খবর পেতেই আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করে কারখানার ভেতরে থাকা বাকিরাও। তড়িঘড়ি বাইরে বেরোতে গিয়ে পদপিষ্টের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। তাতেই আরও বেশ কিছু শ্রমিক আহত হন।

আরও পড়ুন:পুরুলিয়ায় তৃণমূল নেতা খুনে সিট গঠন করল পুলিশ

স্থানীয় সূত্রের খবর, শনিবার সকাল পৌনে ১০টা নাগাদ হঠাৎই কারখানার ভিতরে ঝাঁঝালো গ্যাসে ভরে যায়। গ্যাস লিকের খবর চাউর হতেই কারখার ভিতরে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একসঙ্গে সকলে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করতেই ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়। পদপিষ্ট হয়ে আহত হন বেশ কিছু শ্রমিক। অ্যামোনিয়া গ্যাস লিক করার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল এবং পটনা পুলিশের কুইক রেসপন্স টিম।কারখানার ভিতরে যাঁরা আটকে ছিলেন তাঁদের দ্রুত উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, কারখানার ভিতরেই এক শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিষাক্ত গ্যাসেই মৃত্যু হয়েছে ওই শ্রমিকের। পুলিশ আরও জানিয়েছে, কারখানা থেকে ৪ কিলোমিটার এলাকা জুড়ে এই গ্যাস ছড়িয়ে পড়ে।অনেকের শ্বাসকষ্ট শুরু হয়। বেশ কয়েক জন অসুস্থ হয়ে পড়েন। বিষাক্ত গ্যাসে ৩০-৩৫ জন অসুস্থ হয়ে হাজিপুর হাসপাতালে ভর্তি।তাঁরা প্রত্যেকেই আশেপাশের এলাকার বাসিন্দা।

Related articles

নতুন ফ্ল্যাট কিনলেন শ্রেয়া, দাম শুনে চোখ কপালে অনুরাগীদের

মায়ানগরী মুম্বইয়ের অভিজাত এলাকায় এবার কয়েক কোটি টাকার সম্পত্তি কিনে ফেললেন সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সূত্রের খবর,...

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...