Saturday, April 4, 2026

নওশাদের নিরাপত্তায় জাঙ্গিপাড়ায় কেন্দ্রীয় বাহিনী!

Date:

Share post:

আদালতের (Calcutta High Court) নির্দেশ মতো কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission)। সেইমতো জেলায় জেলায় শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর (Central Force) রুট মার্চ। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election)আগে কেন্দ্রীয় নিরাপত্তা চেয়েছিলেন আইএসএফ (ISF)প্রধান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawsad Siddique)। এবার জাঙ্গিপাড়ার ফুরফুরায় তাঁর বাড়িতে পৌঁছে গেল কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা। রবিবার বিকালে তাঁর বাড়িতে এসে পৌঁছন নিরাপত্তারক্ষীরা।

বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, নিরাপত্তা সুনিশ্চিত করতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রদফতরকে বিধায়কের নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যাপারে নির্দেশ দেয়।সেইমতো আজ বেলা চারটের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রদফতরের পক্ষ থেকে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (CISF) সাতজনের টিম নওশাদের বাড়িতে পৌঁছায়। যদিও কোন ক্যাটাগরির নিরাপত্তা চূড়ান্ত করা হচ্ছে সে বিষয়টা এখনও স্পষ্ট হয়নি। সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি আছে বলে জানান ISF নেতা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...