Tuesday, March 24, 2026

সময় পেলে আসবেন: রাজীবকে নিয়ে রাজ্যপালের মন্তব্যে ‘শুভবুদ্ধির উদয়’ দেখছে তৃণমূল

Date:

Share post:

বিলম্বিত বোধোদয়! হঠাৎ করে উল্টো সুর রাজ্যপাল (Governor) সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) গলায়। রাজ্য নির্বাচন কমিশনারকে (State Election Commission) তলব প্রসঙ্গে রাজ্যপালের মন্তব্য, “আমি জানি, তিনি ভোটের কাজে ব্যস্ত আছেন। যখন সময় পাবেন, তখনই আসতে পারেন। ভোট সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার আছে।” এই আনন্দ বোসই রাজভবনে না যাওয়ার জন্যই না কি রাজীব সিনহার (Rajiv Sinha) জয়েনিং রিপোর্ট ফেরত পাঠিয়েছিলেন, এখন তিনিই বলছে, রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করেনি রাজভবন! গুরুত্বপূর্ণ বিষয়ে নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা আছে। পাশাপাশি, সাধারণ মানুষের প্রতিই তাঁরা একমাত্র দায়বদ্ধ বলেও মন্তব্য করেন রাজ্যপাল।

রাজ্য নির্বাচন কমিশনার রাজভবনের তলবে যাননি- এই কারণেই তাঁর জয়েনিং রিপোর্ট ফেরত পাঠিয়েছিলেন রাজ্যপাল। এই খবরে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, তখন সিভি আনন্দ বোস জানালেন, রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হাই নাকি তাঁর কাছে সময় চেয়েছিলেন। বলেন, “রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করেনি রাজভবন। কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চেয়েছিলাম। আমি জানি, তিনি ভোটের কাজে ব্যস্ত আছেন। যখন সময় পাবেন, তখনই আসতে পারেন। ভোট সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা আছে।”

একই সঙ্গে বড়বাজারে বিবেকানন্দ সেবা সম্মানের অনুষ্ঠানে গিয়ে রাজ্যপালের মন্তব্য, “মুখ্যমন্ত্রী, রাজ্যপাল থেকে রাজনৈতিক নেতা, প্রত্যেকেই মানুষের সেবার জন্য। জনগণই আমাদের ক্ষমতা দেয়- সেটা ভোলা ঠিক নয়। সাধারণ মানুষের ক্ষমতাকে খাটো করে দেখবেন না। সাধারণ মানুষের প্রতিই আমরা একমাত্র দায়বদ্ধ।”

রাজীব সিনহার প্রসঙ্গে রাজ্যপালের মন্তব্য নিয়ে তৃণমূল (TMC) সাংসদ শান্তনু সেন (Shantanu Sen) বলেন, “এতদিনে শুভবুদ্ধির পরিচয় দিলেন রাজ্যপাল। তিনি রাজ্যের সাংবিধানিক প্রধান। রাজীব সিন্হাও শপথ নিয়েছেন। তিনিও সাংবিধানিক পদে রয়েছেন। আগে ডেকেছিলেন রাজ্যপাল। নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় যেতে পারেননি। তার পর প্রশ্ন ঠেলে দিতে রাজ্যপাল তাঁর জয়নিং লেটার ফেরত পাঠান। বিভ্রান্তিকর মন্তব্য করেন।”

 

 

Related articles

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...