Friday, June 26, 2026

এশিয়ান গেমসের ট্রায়াল নিয়ে বিতর্ক, নতুন দাবি বিনেশ ফোগট, বজরং পুনিয়াদের

Date:

Share post:

ভারতীয় কুস্তি সংস্থার (আইওএ) অ্যাড-হক কমিটি সিদ্ধান্ত নিয়েছে, বিনেশ, বজরং পুনিয়া, সঙ্গীতা ফোগট, সাক্ষী মালিক, সত্যব্রত কাদিয়ান এবং জিতেন্দ্র কুমারকে ভারতীয় দলে ফেরার জন্য একটি লড়াইয়ের সুযোগ দেওয়া হবে। প্রত্যেকের নিজ নিজ বিভাগে যিনি ট্রায়ালে জিতবেন, তাঁর বিরুদ্ধে লড়তে হবে। এই সিদ্ধান্ত নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে দেশ জুড়ে। তার মাঝেই প্রতিবাদী কুস্তিগির বিনেশের দাবি, তাঁরা শুধু ট্রায়ালের সময় পিছোনোর আবেদন করেছিলেন। ট্রায়ালে অংশ নেবেন না, এমন কথা বলেননি।
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে চিঠিতে লেখা হয়েছে, ‘‘প্রতিবাদে অংশ নেওয়ায় নিম্নোক্ত ছ’জন কুস্তিগির প্রস্তুতি নেওয়ার পর্যাপ্ত সময় পায়নি। তাই আপনার কাছে আবেদন এশিয়ান গেমস ও বিশ্ব চ্যাম্পিয়নশিপের ট্রায়ালের জন্য প্রস্তুতির অতিরিক্ত সময় দেওয়া হোক। আমাদের অনুরোধ, ১০ অগস্টের পরে ট্রায়াল হোক।’’ সেই চিঠিতে সই রয়েছে বজরং, সাক্ষী, বিনেশ, সত্যব্রত, সঙ্গীতা ও জীতেন্দ্রের।
এশিয়ান গেমসে নাম দেওয়ার জন্য ভারতীয় কুস্তি সংস্থাকে ১৫ জুলাই পর্যন্ত সময় দিয়েছে অলিম্পিক্স কাউন্সিল অফ এশিয়া। কিন্তু প্রতিবাদী কুস্তিগিরদের দাবি মেনে ট্রায়ালের সময় ১০ অগস্ট পর্যন্ত বৃদ্ধি করার আবেদন করেছিল ভারতীয় কুস্তি সংস্থা। সেই আবেদন নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি অলিম্পিক্স কাউন্সিল অফ এশিয়া। এর মধ্যেই আবার ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন স্থগিত করে দিয়েছে গুয়াহাটি হাই কোর্ট। ১১ জুলাই সেই নির্বাচন হওয়ার কথা ছিল।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...