Friday, June 26, 2026

“প্রেম করলে মাকে জানিয়ে করতে হয়”: অধীরকে তী.ব্র ক.টাক্ষ দেবাংশুর

Date:

Share post:

সামনেই পঞ্চায়েত নির্বাচন। সব দলই ঝাঁপিয়ে পড়েছে প্রচারে। চলছে দেওয়া লিখন থেকে ফ্লেক্স ও কাট আউটেও প্রচারপর্ব। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বনগাঁর সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের বাগান গ্রামের পঞ্চায়েত নির্বাচনের প্রচারের একটি ব্যানার। ব্যানারের ছবি বলছে বামেদের বদলে বিজেপির সঙ্গে জোট বেঁধেছে কংগ্রেস! আর এই ঘটনাকে ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। আর তা নিয়েই ফেসবুক পোস্টে অধীর চৌধুরীকে বিঁধলেন তৃণমূলের মিডিয়া আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য।

জানা গিয়েছে, ২৫০ নম্বর বুথে নাকি জোট প্রার্থী রয়েছে বিজেপি ও কংগ্রেসের। বাগদা বিধানসভা সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতে দাঁড়িয়েছেন বিজেপি-কংগ্রেস জোট প্রার্থী শিল্পী বালা এবং পবিত্র সর্দার। ইতিমধ্যেই দুই প্রার্থীর নাম, ছবি ও দলের প্রতীক দিয়ে দেওয়াল লেখা হয়েছে একাধিক জায়গায়। টাঙানো হয়েছে ব্যানার। ওই পোস্টারে লেখা, ‘সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের ২৫০ নম্বর বুথে কংগ্রেস ও বিজেপির জোট প্রার্থী পবিত্র সর্দার এবং শিল্পী বালাকে জয়যুক্ত করুন।’

গোপনে বিজেপি-র সঙ্গে কংগ্রেসের এই সম্পর্ককে ‘পরকীয়া’ বলে ব্যাঙ্গ করেছেন দেবাংশু। এই প্রসঙ্গে কংগ্রেস দলনেতা অধীররঞ্জন চৌধুরীকে কটাক্ষ করে ফেসবুক পোস্টে লেখেন “অধীরবাবু, সোনিয়া গান্ধী জানেন যে লুকিয়ে তাঁর শত্রুর সঙ্গে রাজনৈতিক প্রেমে মত্ত হয়েছেন? প্রেম করলে মা’কে জানিয়ে করতে হয়। পরকীয়া ধরা পড়ার স্থান: সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত, বনগাঁ পঞ্চায়েত সমিতি, বাগদা বিধানসভা।”

যদিও এ বিষয়ে বিজেপি প্রার্থী শিল্পী বালা বলেন, কারা এসব করেছে তাঁর জানা নেই। অন্যদিকে কংগ্রেস প্রার্থী পবিত্র সরকারের বক্তব্য, আমি কংগ্রেসের হয়ে লড়াই করছি। আমার সঙ্গে কারও কোনও জোট নেই।

আরও পড়ুন- পঞ্চায়েত নির্বাচনে কোন জেলায় কত বাহিনী? বিস্তারিত জানাল নির্বাচন কমিশন!

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...