Wednesday, June 24, 2026

বাংলার জন‍্য সুখবর, বিশ্বকাপের একটি সেমিফাইনাল ইডেনে : সূত্র

Date:

Share post:

বড় খবর বাংলার মানুষের জন‍্য। আসন্ন আইসিসি একদিনের ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল হতে চলেছে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। আর একটি সেমিফাইনাল আয়োজিত হতে চলেছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এমনটাই খবর বিসিসিআইয়ের সূত্রের।

চলতি বছর ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। মঙ্গলবারই সূচি প্রকাশ হতে চলেছে বিশ্বকাপের। আর তার আগেই জানা যাচ্ছে, ইডেন পেতে চলেছে একদিনের বিশ্বকাপের একটি সেমিফাইনাল। অন‍্য আরেকটি সেমিফাইনাল পেতে চলেছে মুম্বই। প্রথমে ঠিক হয়েছে সেমিফাইনাল হবে বেঙ্গালুরু এবং চেন্নাইয়ে। কিন্তু পরে তা পাল্টে হতে চলেছ কলকাতা এবং মুম্বই। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপ। ১৯ নভেম্বর ফাইনাল আয়োজিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

এই নিয়ে বোর্ডের এক কর্তা বলেন, “বিশ্বকাপের সেমিফাইনালের জায়গা পাল্টে গিয়েছে। প্রথমে বেঙ্গালুরু এবং চেন্নাই ঠিক হলেও পরে তা পাল্টে মুম্বই এবং কলকাতা করা হয়। বাকি সূচি আগে যেমন ঠিক হয়েছিল তেমনটাই রাখা হয়েছে। ফাইনাল হবে আহমেদাবাদে।

এর আগে ইডেন গার্ডেন্সে ১৯৮৭ সালে ও ওয়াংখেড়ে স্টেডিয়াম ২০১১ সালের একদিনের বিশ্বকাপের ফাইনাল আয়োজিত হয়েছে। বলা বাহুল্য, সম্প্রতি ২০২৩ আইপিএলে সেরা মাঠের পুরস্কার যুগ্মভাবে পেয়েছে ইডেন ও ওয়াংখেড়ে।

আরও পড়ুন:‘রিঙ্কু বাচ্চা নন, সবার বাবা’, কেকেআরের ব‍্যাটারকে নিয়ে মন্তব্য শাহরুখের

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...