Wednesday, June 24, 2026

বড় দায়িত্বে বাংলার ঝুলন, এমসিসির ক্রিকেট কমিটির সদস্য হলেন তিনি

Date:

Share post:

বড় দায়িত্ব পেলেন ভারতীয় মহিলা দলের প্রাক্তন ক্রিকেটার তথা বাংলার ঝুলন গোস্বামী।ঐতিহ্যশালী মেরিলিবোন ক্রিকেট ক্লাবের বড় দায়িত্ব পেলেন বাংলার পেসার। এমসিসির ক্রিকেট কমিটির সদস্য হলেন ঝুলন। এর ফলে এমসিসির ক্রিকেট কমিটির সদস্য হিসাবে লর্ডসে ক্লাবের আগামী বৈঠকে যোগ দেবেন তিনি। শুধু ঝুলনই নন, এই কমিটিতে জায়গা করেছেন ইংল্যান্ডের মহিলা দলের অধিনায়িক হিথার নাইট এবং বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান।

এই নিয়ে ক্লাবটির ক্রিকেট কমিটির চেয়ারম্যান বলেন, “ঝুলন, হিথার এবং মর্গ্যানকে স্বাগত জানাতে পেরে আমরা উচ্ছ্বসিত। ওরা তিন জনই আন্তর্জাতিক পর্যায়ে দুর্দান্ত পারফরম‍্যার। ক্রিকেট সম্পর্কে ওদের অভিজ্ঞতা, জ্ঞান আমাদের কমিটিকে আরও সমৃদ্ধ করবে।”

গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ঝুলন গোস্বামী। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে নামেন তিনি। দুই দশক ধরে নিজের গতিতে প্রতিপক্ষকে কাত করে দিয়েছেন চাকদাহ এক্সপ্রেস। সাদা বলের ক্রিকেটে ২৭২ ম্যাচে ৩০০ এর বেশি উইকেট নিয়েছেন ঝুলন। অন্যদিকে ১২টি টেস্ট ম্যাচে ৪৪ উইকেট নিয়েছেন ভারতের এই প্রাক্তন পেসার।

আরও পড়ুন:বাংলার জন‍্য সুখবর, বিশ্বকাপের একটি সেমিফাইনাল ইডেনে : সূত্র

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...