Saturday, April 4, 2026

পঞ্চায়েত ভোটে সিবিআই ত.দন্তের নির্দেশ খারিজ, রাজ্য পুলিশকেই দায়িত্ব ডিভিশন বেঞ্চের

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন বিকৃতির অভিযোগ সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বৃহস্পতিবারই সিঙ্গল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য। শুক্রবার এই মামলার প্রেক্ষিতেই বিচারপতি অমৃতা সিনহার দেওয়া সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল আদালত।
এদিন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের বেঞ্চ তা খারিজ করে দিয়ে ওই সংক্রান্ত তদন্তভার রাজ্য পুলিশের কাঁধেই দিয়েছে।তবে এদিন ডিভিশন বেঞ্চ স্পষ্ট বলেছে, আদালতের নজরদারিতেই রাজ্য পুলিশকে এই তদন্ত করতে হবে। এ ব্যাপারে এক বিচারপতির কমিশনও গড়ে দেওয়া হয়েছে। সেই দায়িত্ব দেওয়া হয়েছে বিচারপতি দেবীপ্রসাদ দে-কে।
প্রসঙ্গত, উলুবেড়িয়ার ১ নম্বর ব্লকের দুই বাম প্রার্থী কাশ্মীরা বিবি এবং অনুজা বিবি দাবি করেছিলেন, তাঁদের মনোময়নপত্র বিকৃত করা হয়েছে। তাঁরা ওবিসি, কিন্তু তারপরেও তা চেকলিস্টে উল্লেখিত হয়নি। ফলে স্ক্রটিনিতে তাঁদের নাম বাদ গিয়েছে। এই মর্মে অভিযোগ তুলে তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।
বিচারপতি অমৃতা সিনহার এজলাসে উঠেছিল এই মামলা। মামলাকারীদের অভিযোগ ছিল, তাঁরা বিডিওর কাছে অভিযোগ জানাতে গেলেও তিনি তা শোনেননি। অমৃতা সিনহা বলেছিলেন,এই ঘটনাটি সরকারি আধিকারিকের বিরুদ্ধে নথি বিকৃত করার। তাই রাজ্যের কোনও এজেন্সিকে তদন্তের দায়িত্ব দেওয়া হচ্ছে না। অমৃতা সিনহার এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য।স্বাভাবিকভাবেই নয়া এই নির্দেশে কিছুটা হলেও স্বস্তিতে রাজ্য।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...