Friday, April 3, 2026

বেলঘরিয়ায় দরজা ভেঙে মিলল প্রৌঢ়ার প.চা-গ.লা দে.হ, পাশের ঘরে ক.ঙ্কাল!

Date:

Share post:

বেশ কয়েকদিন ধরে তাঁকে দেখতে পায়নি পাড়ার প্রতিবেশীরা।সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না ঘরের ভেতর থেকেও।নিমতা থানার পুলিশ ঘরের দরজা ভেঙে চমকে ওঠে।দেখা যায় মাটিতে পড়ে আছে ওই অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর পচাগলা দেহ। পাশের ঘরেই মিলেছে একটি কঙ্কাল। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বেলঘরিয়ায়। ঠিক কী কারণে এই মৃ্ত্যু, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

স্থানীয়রা জানিয়েছেন,পূর্ব বেলঘরিয়া সেকেন্ড লেনে থাকতেন বিদ্যুৎ দফতরের  অবসরপ্রাপ্ত কর্মী বীরেন্দ্রকুমার দে (৬৬)। এলাকার বাসিন্দারা গত কয়েকদিন ধরে ওই প্রৌঢ়কে দেখতে পাচ্ছিলেন না। কারও সাড়াশব্দও পাচ্ছিলেন না। ফলে তাদের সন্দেহ হয়। এরপরই নিমতা থানায় তাঁরা খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে ওই প্রৌঢ়ার দেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে অনুমান, পাশের ঘর থেকে উদ্ধার হওয়া কঙ্কালটি মৃতের ভাই ধীরেন্দ্র কুমার দে’র (৬৩)। স্থানীয়দের দাবি, দুই ভাই মানসিক রোগী ছিলেন।

পুলিশের প্রাথমিক অনুমান, সম্ভবত পাঁচ-ছ’মাস আগে ভাইয়ের মৃত্যু হয়েছে। সেই দেহ আগলেই দাদা বসেছিলেন। দিন কয়েক আগে তাঁরও মৃত্যু হয়। বাড়িতে অন্য  কেউ না থাকায় বিষয়টি প্রতিবেশীরাও জানতে পারেননি। স্থানীয়রা তৎপর হওয়ায় এদিন গোটা বিষয়টি প্রকাশ্যে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যার দেহ উদ্ধার হয়েছে তাঁরা চার ভাই। প্রত্যেকের মানসিক সমস্যা রয়েছে। দু’ভাই আগেই মারা গিয়েছেন। এক বোন রয়েছে। তাঁর বিয়ে হয়ে গিয়েছে।স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...