Friday, June 26, 2026

মানুষ বকেয়া পাচ্ছে না, বিদেশ গিয়ে টাকা নষ্ট করছেন মোদি: তোপ মমতার

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের(Panchayet Election) প্রচারে নেমেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সোমবার কোচবিহারে দলের প্রচারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) তীব্র আক্রমণ শানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া সুরে জানালেন, রাজ্যের মানুষ তাঁদের প্রাপ্য টাকা পাচ্ছে না, আর উনি আমেরিকায়(America) গিয়ে সরকারের টাকা নষ্ট করছেন।

এদিন কোচবিহারের চান্দামারির প্রাণনাথ হাইস্কুল মাঠে দলের প্রচারে গিয়ে ১০০ দিনের বকেয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মঞ্চ থেকেই বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “পঞ্চায়েত ভোটে জিতে কেন্দ্রের বিজেপি সরকারের থেকে এই টাকা আদায় করে ছাড়ব। বাংলার বাড়ির টাকা ওরা বন্ধ করে দিয়েছে। আগামীতে বাংলার টাকা না দিলে আগামীতে বিজেপিকে রাজনৈতিকভাবে পরাজিত করব। নতুন সরকার ভারতে আসবে। আমরা টাকা নিয়ে আসব। আমরা বাংলার বাড়ি করে দেব। একটু ধৈর্য ধরুন।” এরপরই বিদেশ সফরে থাকা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানায় নেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ওরা আমেরিকায় গিয়ে সরকারের টাকা নষ্ট করছে। আমেরিকাকে সন্তুষ্ট করছে। মোদীবাবু নেতা হবেন। কখনও রাশিয়ায় যাচ্ছেন। রাশিয়ায় গিয়ে প্লেন কিনছেন। কখনও ফ্রান্সে যাচ্ছেন। ওখানে গিয়ে প্লেন কিনছেন। আর আমার গরীব ঘরের ভাই-বোনেরা একশোদিনের কাজের টাকা পাচ্ছে না। এই হচ্ছে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার।” এছাড়াও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘গুণ্ডা’ বলেও আক্রমণ শানান মমতা।

এর পাশাপাশি বিএসএফ নিয়েও এদিন সরব হন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আজ শুধু বর্ডারে গিয়ে গুলি চালায়। আমি পুলিশকে বলেছি, লক্ষ্য রাখবেন, গুলি যদি কেউ চালায় তার বিরুদ্ধে যেন অ্যাকশন হয়। FIR হবে এবং গভর্নমেন্ট অ্যাকশন নেবে। কারণ গুলি করে মারবার অধিকার কারও নেই। কী মনে করে বিজেপি? সবাই দস্যু, সাধারণ মানুষ? আপনারা সব খারাপ, আর ওনারা সব ভগবান’? এরপরই এলাকা থেকে কেন্দ্রীয় বাহিনীকে হাতা খুন্তি নিয়ে তাড়ানোর নিদান দেন মুখ্যমন্ত্রী।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...