Friday, June 26, 2026

কোনও দু.র্নীতি বরদাস্ত নয়, পঞ্চায়েত আমরা নিয়ন্ত্রণ করব: তৃণমূল সভানেত্রী

Date:

Share post:

পাখির চোখ লোকসভা নির্বাচন। সেখানে দিল্লি থেকে মোদি সরকারকে হটাতে বদ্ধ পরিকর তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সে কারণে তার আগে পঞ্চায়েত ভোটে জোর দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই প্রথম পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়েছেন তৃণমূল সভানেত্রী। সোমবার, কোচবিহারের (Cochbehar) সভা থেকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ পঞ্চায়েতের বার্তা দিলেন মমতা। একইসঙ্গে জানালেন, এবার থেকে পঞ্চায়েত সরাসরি নিয়ন্ত্রণ করবেন তাঁরা। একই সঙ্গে পঞ্চায়েত ভোটে জিতে বাংলার বকেয়া আদায় করবেন বলেও হুঙ্কার দেন মমতা।

পঞ্চায়েত ভোটের আগেই প্রায় দুমাস কোচবিহার থেকে কাকদ্বীপ- সারা বাংলা চষে বেড়িয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানুষের পছন্দের প্রার্থীকে পঞ্চায়েতের টিকিট দেওয়ার জন্য অভিনব ভোটেরও ব্যবস্থা করেছিলেন তিনি। সভামঞ্চ থেকে সেই কথার উল্লেখ করে তৃণমূল সুপ্রিমো বলেন, “পঞ্চায়েত ভোটের আগে অভিষেক, ওর টিম গোটা রাজ্যে ঘুরেছে। ৯৯ শতাংশ আসনে প্রার্থী বাছাই হয়তো ঠিক হয়েছে। ১ শতাংশ কেউ কেউ আছে, যারা চুরিও করবে আবার টিকিটও চাইবে। সেটা আমরা দিচ্ছি না।”

এর পরেই কড়া বার্তা দিয়েছেন মমতা। তিনি সরাসরি বলেছেন পঞ্চায়েতে কোনও রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না। এবার থেকে সরাসরি তারা পঞ্চায়েতে নজর রাখবেন বলে জানিয়েছেন তৃণমূল সভানেত্রী। তাঁর কথায়, “এবার আমরা পঞ্চায়েতকে আলাদা করে গুরুত্ব দিচ্ছি। এবার থেকে পঞ্চায়েত আমরা নিজেরা নিয়ন্ত্রণ করব। কাউকে চুরি করতে দেবেন না। কেউ টাকা চাইলে ছবি তুলে রাখবেন। তার পর আমাকে পাঠিয়ে দেবেন।” তৃণমূল সুপ্রিমো জানান, সরকারি পরিষেবা পেতে কাউকে কোনও টাকা দেওয়ার প্রয়োজন নেই। এটা সরকারের টাকা। কেউ যদি টাকা চান তাহলে সঙ্গে সঙ্গে তাঁর ছবি তুলে শীর্ষ নেতৃত্বকে পাঠানোর নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সভানেত্রী জানেন, পঞ্চায়েত ভোটে বিজেপিকে নিশ্চিহ্ন করে আগামী লোকসভা নির্বাচনে তাদেরকে দিল্লি থেকে গণতান্ত্রিকভাবে তাড়াতে হবে। দিল্লিতে আগামী লোকসভা নির্বাচনের পর যে নতুন সরকার গঠন হবে তাদের থেকে ১০০ দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা-সহ বাংলার বকেয়া তিনি ফিরিয়ে আনবেন বলেও প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েতে জিতে বাংলার দাবি আদায় করবেন বলেও হুঙ্কার দেন মমতা।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...