Friday, June 26, 2026

লেকটাউনে দাঁড়িয়ে থাকা চারচাকা গাড়িতে ধাক্কা বাসের! মর্মা.ন্তিকভাবে মৃত ৩

Date:

Share post:

দাঁড়িয়ে থাকা চারচাকা গাড়িতে সজোরে ধাক্কা বাসের। ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার মধ্যরাতে লেকটাউনে ভিআইপি রোডের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন:রাজীব সিনহার নিয়োগের বৈ.ধতা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা
লেকটাউনের ঘড়ির মোড়ের কাছে রাস্তার ধারে দাঁড়িয়েছিল একটি চারচাকা গাড়ি। সেই সময় ৪৪ নম্বর রুটের একটি বাস ওই রাস্তা দিয়েই বাগুইআটি থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিল। অভিযোগ, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে ধাক্কা মারে। ঘটনায় গাড়ির ভিতরে থাকা তিন জন গুরুতর আহত হয়।খবর পেতেই ঘটনাস্থলে ছুটে আসে লেকটাউন থানার পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেক্ষরক্ষা হয়নি।চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তিনজনের।


পুলিশ জানিয়েছে, দ্রুত গতিতে ৪৪ নম্বর রুটের বাসটি মধ্যরাতে উল্টোডাঙার দিকে যাচ্ছিল।যার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে দাঁড়িয়ে থাকা গাড়িটিকে ধাক্কা মারে বাসটি। দুর্ঘটনায় মৃতদের মধ্যে ছিলেন একজন মহিলা এবং দু’জন পুরুষ। দুর্ঘটনার জেরে বাস এবং গাড়ি, দু’টিই তুবড়ে গিয়েছে।বাসের চালক পলাতক। বাসটির খুঁটিনাটি তথ্য জানতে তদন্তে নেমেছে পুলিশ।

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...