Monday, April 6, 2026

ইদের আগেই হা.মলা সিরিয়ায়! লাফিয়ে বাড়ছে মৃ.তের সংখ্যা, মুখে কুলুপ রাশিয়ার

Date:

Share post:

ইদের (Eid) জন্য বসেছিল বিশেষ বাজার। আর সেই বাজারেই এবার চলল হামলা। এবার সিরিয়ায় (Syria) হামলার অভিযোগ উঠল রাশিয়ার (Russia) বিরুদ্ধে। জানা গিয়েছে, রবিবার উত্তর পশ্চিম সিরিয়ার ইদলিবের একটি শহরে হামলা চালায় একটি রুশ যুদ্ধবিমান (Fight Jet)। দুর্ঘটনার জেরে ইতিমধ্যে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। পাশাপাশি হামলার জেরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩০ জন। তবে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সিরিয়ার এই অঞ্চলটি রয়েছে বিদ্রোহীদের দখলেই। গত কয়েকমাসে রুশ সেনাবাহিনী সেখানে লাগাতার হামলা চালিয়েছে বলে অভিযোগ। আর রবিবারও ফের রুশ হামলার সাক্ষী সিরিয়া।

রবিবার রাশিয়ার সুখোই যুদ্ধবিমান (Sukhoi) জিসর আল-শাগুর নামে একটি ফলের বাজারে হামলা চালায়। তবে শুধু ফলের বাজারই নয়, বাজার ছাড়াও বেশ কয়েকটি গ্রাম লক্ষ্য করে বোমা ফেলে রুশ যুদ্ধবিমান। প্রাথমিকভাবে বাজার এলাকা থেকেই কমপক্ষে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। যদিও সিরিয়ার তরফে সরকারিভাবে এই ঘটনায় হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি।

তবে এই হামলা প্রসঙ্গে মুখে কুলুপ রাশিয়ার। রবিবার দুর্ঘটনার দীর্ঘক্ষণ পরে একটি বিবৃতি জারি করে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানায়, গত কয়েকদিনে হামা ও লাটাকিয়া প্রদেশে সাধারণ জনতার উপর হামলা হয়েছে। প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। তার পালটা দিতেই রুশ বায়ুসেনার সঙ্গে সহযোগিতা করেছে সিরিয়ার সেনা। ইদলিব প্রদেশে সন্ত্রাসবাদীদের ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজন জঙ্গি নেতার মৃত্যু হয়েছে। পাশাপাশি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তাদের অস্ত্রভাণ্ডারও।

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...