Friday, June 12, 2026

শিক্ষক দিবসে ‘শিক্ষারত্ন’ পুরস্কার পেতে পারেন সর্বাধিক ১৫৩ জন শিক্ষক

Date:

Share post:

রাজ্যজুড়ে সর্বাধিক ১৫৩ জনকে চলতি বছরে শিক্ষারত্ন পুরস্কার দেওয়া হবে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের শিক্ষা দফতর (Education Department)। প্রতিবছর শিক্ষক দিবসের (Teacher’s Day) দিন সারা রাজ্য থেকে সেরা শিক্ষকের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে পুরস্কারের আবেদন জানানোর জন্য শিক্ষকদের নিজস্ব কর্মকাণ্ড প্রবন্ধ আকারে লিখে পাঠাতে বলা হয়েছে।

কোন জেলা থেকে কতজন শিক্ষককে এবছর ‘শিক্ষারত্ন’ দেওয়া হবে তাও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উত্তর ২৪ পরগনা জেলা থেকে সর্বোচ্চ ১০জন শিক্ষককে এই পুরস্কার দেওয়া হবে।
কলকাতার ক্ষেত্রে এই সংখ্যা ৬।
পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার ও অন্যান্য ছোট জেলাগুলির ক্ষেত্রে ৪ জন করে শিক্ষককে এবছর শিক্ষা রত্ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিগত কয়েক বছর ধরে শিক্ষারত্ন পুরস্কারের জন্য শিক্ষকদেরই আবেদন করতে বলা হয়। শিক্ষা দফতরের আধিকারিকদের দাবি, এই পদ্ধতি বিজ্ঞানসন্মত। কারণ, একজন শিক্ষক কোথায় কোনও উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত তা তিনি নিজেই ভালো জানেন। অন্য কেউ বাছাই করে দিলে তাতে বঞ্চনার সম্ভাবনা থাকে।

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...