Saturday, April 4, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) বড় দায়িত্ব পেলেন ভারতীয় মহিলা দলের প্রাক্তন ক্রিকেটার তথা বাংলার ঝুলন গোস্বামী।ঐতিহ্যশালী মেরিলিবোন ক্রিকেট ক্লাবের বড় দায়িত্ব পেলেন বাংলার পেসার। এমসিসির ক্রিকেট কমিটির সদস্য হলেন ঝুলন।

২) বড় খবর বাংলার মানুষের জন‍্য। আসন্ন আইসিসি একদিনের ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল হতে চলেছে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। আর একটি সেমিফাইনাল আয়োজিত হতে চলেছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এমনটাই খবর বিসিসিআইয়ের সূত্রের।

৩) আর রাস্তায় নেমে প্রতিবাদ নয়, এমনটাই সিদ্ধান্ত নিলেন আন্দোলনরত কুস্তিগিররা। আন্দোলনরত কুস্তিগিরদের তরফ থেকে জানান হয়েছে আর তাঁরা রাস্তায় বসবেন না। এবার থেকে কোর্টেই লড়বেন।

৪) আজ সাফ বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কুয়েতের মুখোমুখি হবে ভারত। ইতিমধ্যেই পাকিস্তান ও নেপালকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। তবে কুয়েতের বিরুদ্ধে চ্যালেঞ্জটা কঠিন হবে বলে মনে করছেন ইগর স্টিম্যাচ।

৫) রোনাল্ডোর রেকর্ড ভাঙা নিয়ে বড় মন্তব্য মেসির। এক সাক্ষাৎকারে লিও বলেন,” না এখন কোন গুরুত্ব নেই। আগেও বলেছি, কেরিয়ারের এই পর্যায়ে এসে, আমি এসব নিয়ে নজর দিই না।

আরও পড়ুন:বড় দায়িত্বে বাংলার ঝুলন, এমসিসির ক্রিকেট কমিটির সদস্য হলেন তিনি

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...