Wednesday, June 24, 2026

যোগীরাজ্যে ফের এনকা.উন্টার! মৃ.ত্যু কুখ্যাত গ্যাং.স্টারের

Date:

Share post:

‘মাফিয়াকো মিট্টি মে মিলা দেঙ্গে’, এমনটাই নির্বাচনী প্রচারে বলেছিলেন আদিনাথ যোগী। তারপরই যোগীরাজ্যে একের পর এক এনকাউন্টার! পরিসংখ্যান বলছে, যোগী আদিত্যনাথ সরকারের আমলে গত ছ’বছরে, ১০,৭১৩ ‘এনকাউন্টার’ হয়েছে। যাতে ১৮৫ জন অভিযুক্ত নিহত হয়েছে। হিসাব বলছে, গত ছ’বছরে উত্তরপ্রদেশে গড়ে ১৩ দিনে অন্তত এক জন করে অভিযুক্ত নিহত হয়েছে।

আরও পড়ুন:পঞ্চায়েতের প্রচারে উন্নয়নই তুরুপের তাস তৃণমূলের

এদিন সাতসকালে গোপন সূত্রে খবর পেয়ে কৌসাম্বিতে অভিযান চালায় পুলিশ।এরপরই ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা কুখ্যাত গ্যাংস্টার গুফরানকে গুলির পর গুলি চালিয়ে ঝাঁঝরা করে দেয় পুলিশ।

জানা গেছে, উত্তরপ্রদেশের প্রতাপগড় ও সংলগ্ন জেলাগুলিতে রাজত্ব করত এই গুফরান। খুন, জখম, ডাকাতি, অপহরণ, তোলাবাজি কিছুই বাদ ছিল না। ওইসব এলাকার ত্রাস হয়ে উঠেছিল গুফরান ও তার দলবল। কম করেও ১৩টি খুনের মামলা চলছিল তার বিরুদ্ধে। তাছাড়া অপহরণ, তোলাবাজির মামলা তো ছিলই। পুলিশ হন্যে হয়ে গুফরানের ডেরার খোঁজ করছিল। গ্যাংস্টার গুফরানের মাথার দাম উঠেছিল ১ লাখ টাকা।
প্রসঙ্গত, গত কয়েকমাসেই মধ্যেই একাধিক গ্যাংস্টার খতম হয়েছে যোগী রাজ্যে। মাফিয়া আতিক, তার ছেলে আসাদ ও আতিকের ভাই আশরাফ। এর মধ্যেই দিল্লির তিহার জেলের ভেতরেই মৃত্যু হয়েছে কুখ্যাত গ্যাংস্টার টিল্লু তাজপুরিয়ার।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...