Wednesday, April 8, 2026

মুখ্যমন্ত্রীর এমআরআই, বাড়ি থেকেই চিকিৎসা নেবেন

Date:

Share post:

কপ্টার বিভ্রাটে পা এবং কোমরে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেল ৫টার কিছু ক্ষণ আগে কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। এর পর মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে তাঁর এমআরআই হয়।

সন্ধে সাড়ে সাতটায় মেডিকেল বুলেটিনে এসএসকেএমের চিকিৎসক মণিময় বন্দ্যোপাধ্যায় জানান, বাঁ পায়ের লিগামেন্টে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও পায়ের আরও কিছু অংশে লেগেছে। হিপ জয়েন্টেও আঘাত রয়েছে। আর সেই কারণেই তাঁকে হাসপাতালে ভরতির পরামর্শ দেওয়া হয়।কিন্তু পঞ্চায়েত ভোটের প্রচারের ব্যস্ততার মধ্যে হাসপাতালে ভর্তি থাকতে তিনি নারাজ। তাই বাড়িতে ফিরতে চান বলেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

তিনি চিকিৎসকদের সাফ জানিয়ে দেন, যা চিকিৎসা প্রয়োজন, বাড়িতেই যেন করা হয়। তিনি এদিনই বাড়ি ফিরে যাচ্ছেন। এদিন জলপাইগুড়ি থেকে ফেরার পথে দুর্যোগের কবলে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। জরুরি অবতরণের সময় পা ও কোমরে চোট পান মমতা। কলকাতায় ফিরে নিজের গাড়িতে চেপেই বিমানবন্দর থেকে সোজা চলে যান এসএসকেএম হাসপাতালে। হাসপাতালে ঢোকার পথে হুইলচেয়ার ফিরিয়ে দিলেও তাঁকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। তাঁর হাঁটার সমস্যা স্পষ্ট ধরা পড়ে ক্যামেরায়। এরপরই চোটের স্থানে এমআরআই করা হয় তাঁর।

আরও পড়ুন- বীরভূমে নির্দল প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁ.শিয়ারি শতাব্দীর

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...