Wednesday, April 8, 2026

মধ্যপ্রদেশের জনসভায় অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে ফের সরব মোদি

Date:

Share post:

বিজেপির নির্বাচনী ইস্তেহারের তিন প্রধান প্রতিশ্রুতির অন্যতম অভিন্ন দেওয়ানি বিধি।এবার সেই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে ফের সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।মঙ্গলবার মধ্যপ্রদেশের জনসভা থেকে সেই অভিন্ন দেওয়ানি বিধি নিয়েই চড়া সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মধ্যপ্রদেশে ভোট আসছে। এদিন সর্বভারতীয় বিজেপি ‘মেরা বুথ, সবসে মজবুত’ কর্মসূচির আয়োজন করেছিল। এদিন সেখান থেকেই প্রধানমন্ত্রী বলেন, ‘এক দেশে কীভাবে দু’টি আইন চলতে পারে?’ তাঁর বার্তা, ভারতের সংবিধানেও এই বিধি চালুর অঙ্গীকার রয়েছে। শীর্ষ আদালতও তা লাগু করতে বলেছে। আগামী বছর  লোকসভা ভোটকে পাখির চোখ করে এর মধ্যেই বিজেপি বিরোধী জোটের বৈঠক হয়েছে পাটনায়। এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর মুখে অভিন্ন দেওয়ানি বিধির কথায় অন্য তাৎপর্য পাচ্ছে রাজনৈতিক মহল।

মোদি এদিন বলেন, ভারতে তিন তালাককে আমরা নিষিদ্ধ করেছি। যা ছিল মুসলিম মা-বোনেদের জন্য অভিশপ্ত আইন। অথচ মিশর, পাকিস্তান, কাতার, জর্ডন, সিরিয়া, বাংলাদেশের মতো মুসলিম অধ্যুষিত দেশগুলি অনেকদিন আগেই এই আইন তুলে দিয়েছে।
অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড হল ভারতে নাগরিকদের ব্যক্তিগত বিষয়ে অভিন্ন আইন। যা জাত, ধর্ম নির্বিশেষে সব নাগরিকের উপর সমানভাবে প্রযোজ্য হবে। বর্তমানে, বিভিন্ন সম্প্রদায়ের ব্যক্তিগত আইন চালু আছে যা তাদের ধর্মীয় বিধান দ্বারা পরিচালিত হয়। বিয়ে, বিবাহ বিচ্ছেদ, দত্তক নেওয়া, ভরণপোষণের বিষয়গুলি ব্যক্তিগত আইনের আওতায় পড়ে। এই ব্যাপারে আদালতও হস্তক্ষেপ করতে পারে না।

যেমন বিয়ে নিয়ে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, পার্সি এবং শিখদের জন্য পৃথক আইন চালু আছে। বিজেপির দাবি, দেশে একটাই ব্যক্তিগত আইন থাকবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের জন্য আলাদা আইন থাকতে পারে না।

Related articles

জ্ঞানেশ সাক্ষাতে তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! ডেরেকদের “Get Lost” বললেন কমিশনার

ভোটার তালিকা (Voter list) থেকে নাম বাদ দেওয়ার বিরোধিতায় দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar)...

বিজেপির নারী সুরক্ষার কী নমুনা! জীবন্ত পুঁতে দেওয়া হয় মহিলাদের, বিশ্বাস করবেন না মোদি-শাহদের

বিজেপি (BJP) নাকি দেবে নারী সুরক্ষা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে গদগদ হয়ে মহিলা সুরক্ষার কথা বলে গিয়েছেন। কোন...

আমরাই সরকার গড়ব, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে...

কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...