Thursday, June 25, 2026

সাতসকালে উত্ত*প্ত দিনহাটা! গু.লিবিদ্ধ তৃণমূল নেতার মৃ*ত্যু, কাঠগড়ায় বিজেপি

Date:

Share post:

পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই অশান্তির খবর মিলছে। ভোটে তৃণমূলের জয় কার্যত জেনে রাজ্যের বিরোধীদলগুলি হিংসার ঘটনা ঘটাচ্ছে। মঙ্গলবার সাতসকালে দিনহাটার গীতালদহে এক তৃণমূল কর্মীর বাড়িতে চলল পরপর ৬ রাউন্ড গুলি। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। জখম অন্তত ৬। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন:তেল চুরি করে পালাতে গিয়েই বেপরোয়া গতিতে লেকটাউনে দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা বাসের চালক

পঞ্চায়েত ভোট পর্বের শুরু থেকেই উত্তপ্ত কোচবিহার। সোমবার কোচবিহারে প্রচার শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তারপরের দিনই দিনহাটায় গুলি চলল। জানা গেছে, সীমান্তবর্তী জারি ধরলা গ্রামে তৃণমূল ও বিজেপির মধ্যে অশান্তির জেরে গীতালদহে এক তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। বাবু হক নামে এক তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর। ঘটনায় জখম হয়েছেন আরও ৬ জন। তাঁদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনায় অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে নিশানা করেছেন সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া।যদিও এ বিষয়ে মুখ খোলেনি বিজেপি।

Related articles

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...

আকাশ কালো করে বৃষ্টি বৃহস্পতির দুপুরে, উত্তরে ভরা বর্ষা 

লক্ষ্মীবারের দুপুরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি। বেলা গড়াতে শহরের একাংশে মুহুর্মুহু বাজ পড়া শুরু হয়।...

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...