Wednesday, April 8, 2026

বীরভূমে নির্দল প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁ.শিয়ারি শতাব্দীর

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের প্রচারে নিজের লোকসভা কেন্দ্র সহ গোটা বীরভূম জেলা চষে ফেলছেন তৃণমূলের সাংসদ-অভিনেত্রী শতাব্দী রায়। দলীয় প্রার্থীদের সমর্থনে নিজস্ব স্টাইলে ভোট চাইছেন শতাব্দী। প্রতিদিন মিটিং-মিছিল করছেন। তবে অন্যান্য দলের মতো কিছু কিছু জায়গায় তৃণমূলের অস্বতি গোঁজ প্রার্থী। এবার দলের হুইপ অমান্য করে নির্দল হয়ে দাঁড়ানো সেই প্রার্থীদের হুঁশিয়ারি দিলেন তৃণমূলের তারকা সাংসদ।

প্রচার মঞ্চে দাঁড়িয়েই শতাব্দীর হুঁশিয়ারি, কে গোঁজ প্রার্থী দিচ্ছে কে নির্দকে মদত দিচ্ছে সব খবর পৌছাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। পাশাপাশি তিনি, মঞ্চে দাঁড়িয়ে বলেন তৃণমূল জিতবেই তাই অন্য কোথাও ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না।

আরও পড়ুন- সেনাবাহিনীতে পাক নাগরিক! CID’র পাশাপাশি CBI-কেও তদন্তের নির্দেশ আদালতের

অন্যদিকে, বীরভূমের দুবরাজপুরের চিনপাইয়ে ভোট প্রচারে যান শতাব্দী রায়। প্রচারে গিয়েই শতাব্দী রায়ের সামনে জল-বাড়ি না পেয়ে ক্ষোভ প্রকাশ করে ওই এলাকার মানুষ। তিনি ধৈর্য্য সহকারে গ্রামবাসীদের কথা শোনেন ও সমস্যা সমাধানের আশ্বাস দেন।

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...