Saturday, March 28, 2026

অ.ণ্ডকোষ চেপে ধরা ‘হ.ত্যার চেষ্টা’ নয়:আসামীর সা.জা ৪ বছর কমিয়ে দিল আদালত

Date:

Share post:

অণ্ডকোষে আঘাতের ফলে মৃত্যুও হতে পারে বলে, মেনে নিয়েছে আদালত। কিন্তু, বিচারপতি জানিয়েছেন পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে যে, অভিযুক্তর হত্যা উদ্দেশ্য ছিল না। কারও অণ্ডকোষ চেপে ধরলে ‘গুরুতর আঘাত’ লাগতে পারে। তবে একে ‘হত্যার চেষ্টা’ বলা যাবে না। পর্যবেক্ষণ কর্নাটক হাইকোর্টের।

ঝগড়ার সময় একজনের অণ্ডকোষ চেপে ধরার জন্য হত্যার চেষ্টার অভিযোগে সাজ পেয়েছিলেন এক ব্যক্তি। তিনি হাইকোর্টে সেই সাজা পুনর্বিবেচনার আবেদন করেছিলেন। সেই মামলার রায় দানের সময়ই বিচারপতি কে নটরাজন এই পর্যবেক্ষণ করেছেন। তিনি স্বীকার করেছেন, অণ্ডকোষ শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এমনকি, অণ্ডকোষের আঘাতের চিকিৎসা না করা হলে, তা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে এই ক্ষেত্রে, পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে যে, আবেদনকারী ওই ব্যক্তিকে হত্যার ইচ্ছায় তাঁর অন্ডকোষ চেপে ধরেননি। এমনটাই জানিয়েছেন বিচারপতি নটরাজন।

ঘটনার সূত্রপাত ২০১০ সালে। দুই ব্যক্তির মধ্যে আগে থেকেই ঝামেলা ছিল। স্থানীয় উৎসবের মিছিলে নতুন করে তাঁদের মধ্যে সংঘর্ষ বাধে। সেই সময় একজন আরেক জনের অণ্ডকোষ চেপে ধরেন। তাতেই গুরুতর আঘাত পান অপর ব্যক্তি। আঘাত এত বেশি ছিল যে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। এমনকী তাঁর বাম অণ্ডকোষ অপসারণ করতে হয়। এই ঘটনাতেই মামলা ওঠে নিম্ন আদালতে। বিচারে হত্যার চেষ্টা-সহ একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত হন অভিযুক্ত। ৭ বছর কারাদণ্ডের সাজা হয় তাঁর।

কর্নাটক হাইকোর্টের বিচারপতি নটরাজন বলেন, “এটা বলা যাবে না যে অভিযুক্ত খুনের উদ্দেশ্য নিয়ে এসেছিল বা খুনের প্রস্তুতি নিয়ে এসেছিল। যদি আদৌ সে খুনের প্রস্তুতি বা চেষ্টা করত, তাহলে সে খুনের জন্য তার সঙ্গে কোনও প্রাণঘাতী অস্ত্র নিয়ে আসতে পারত।” তাই নিম্ন আদালতের হত্যার চেষ্টার সাজা খারিজ করে দিয়ে, কর্নাটক হাইকোর্ট আবেদনকারীকে ‘স্বেচ্ছায় গুরুতর আঘাত’ করার জন্য দোষী সাব্যস্ত করেছে। ফলে, আবেদনকারীর ৭ বছরের কারাদণ্ডের সাজা কমে, ৩ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। এর সঙ্গে তাঁকে ৫০,০০০ টাকা জরিমানা দিতে হবে। জরিমানার টাকাটি ক্ষতিপূরণ হিসেবে পাবেন আহত ব্যক্তি।

 

Related articles

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...

বাঙালি-বিদ্বেষে সমর্থকদের মার: জামসেদপুরে এবার মোহন-সমর্থকদের বিশেষ ব্যবস্থা

এক বছর আগে সেই মোহনবাগানের খেলা জামসেদপুরের মাঠে। মাঠের উত্তাপ যখন পৌঁছে গিয়েছিল গ্যালারিতে, তখন তার শিকার হয়েছিলেন...

লাভপুরে সভা সেরে সতীপীঠে অভিষেক, ফুল্লরা মন্দিরে পুজোতে ভক্তদের ঢল

বীরভূমের লাভপুরে নির্বাচনী জনসভা শেষ করেই সরাসরি সতীপীঠে পৌঁছালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

দ্বিতীয় শীতলকুচির ছক? আধাসেনার ক্ষমতা বৃদ্ধি ও SIR-এর প্রতিবাদে বিক্ষোভ বাংলা পক্ষের 

রাজ্যের লক্ষ লক্ষ বৈধ বাঙালির ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত এবং নির্বাচন প্রক্রিয়ায় আধাসেনার অবাধ ক্ষমতা বৃদ্ধির প্রতিবাদে কলকাতার...