Saturday, April 4, 2026

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত সুজয়কৃষ্ণ ভদ্রের স্ত্রী

Date:

Share post:

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রের স্ত্রী বাণী ভদ্র প্রয়াত। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। গতকাল সোমবার রাত ১টা নাগাদ হৃদ্‌‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।

নিয়োগ দুর্নীতিতে তদন্তের মধ্যে সুজয়কৃষ্ণ ভদ্রের আইনজীবী আদালতে জানিয়েছিলেন, তাঁর মক্কেলের স্ত্রী অসুস্থ। স্ত্রীর দেখাশোনার কাজ করতেন সুজয়বাবু নিজেই। কিন্তু সুজয়কৃষ্ণের জামিনের আবেদনও খারিজ হয়ে যায়। ফলে এই সময়কালের মধ্যে স্ত্রীর সঙ্গে দেখাও হয়নি তাঁর।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিকাণ্ডে গত ৩০ মে প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করেছিল ইডি। এখন তাঁর ঠিকানা প্রেসিডেন্সি জেল। ইডির দাবি, নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পরিচয় করিয়েছিলেন সুজয়। মানিক ভট্টাচার্যের সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল।

আরও পড়ুন:চিকিৎসা করে ফেরার পথে মর্মা.ন্তিক দু.র্ঘটনায় মৃ.ত্যু ৩ জনের

 

 

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...